Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কানাডায় ভয়াবহ ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কানাডায় ভয়াবহ ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩০

    কানাডায় ভয়াবহ ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

    কানাডায় ভয়াবহ ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আরো ১৫ জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে।   

    হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশি আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশে একই সতর্কতা জারি করা হয়েছে।

    এরই মধ্যে সন্দেহভাজন দুজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তাদের একজন হলো দামিয়েন স্যান্ডারসন এবং অন্যজন মাইলেস স্যান্ডারসন।    পুলিশ বলছে, তারা সম্ভবত  কালো রঙের নিশান রগ গাড়িতে আছে।

    ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় ওই দুই সন্দেহভাজনকে হন্যে হয়ে খুঁজছে কানাডার পুলিশ।

    এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাগুলো ভয়াবহ এবং হৃদয় বিদারক। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    দুই সন্দেহভাজনকে সশস্ত্র, পলাতক এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছে পুলিশ। রবিবার স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কলটি আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে।

    সন্দেহভাজনদের শেষবার রবিবার দুপুরের খাবারের সময় রেজিনাতে দেখা গেছে। প্রদেশটির বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। প্রদেশটির বিশাল এলাকাজুড়ে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।

    'নিরাপদ স্থান ছেড়ে কোথাও যাবেন না। কাউকে বাসায় ঢুকতে দেবার আগে সাবধান হন', এমন টুইট করেছে সাসকাচোয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।

    বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। পুলিশ ভ্রমণকারীদের পরিচয়পত্র পরীক্ষা করছে। গাড়ির চালকদের অনুরোধ করা হয়েছে অপরিচিত কাউকে গাড়িতে লিফট না দেওয়ার জন্য।

    জেমস স্মিথ ক্রি নেশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আদিবাসী সম্প্রদায় প্রধান এলাকাটিতে দুই হাজারের মতো বাসিন্দা রয়েছে।

    সাসকাচোয়ান, পার্শ্ববর্তী ম্যানিটোবা এবং আলবার্টা প্রদেশের সমস্ত মোবাইল ফোনে বিপজ্জনক ব্যক্তি বিষয়ক সতর্কতা পাঠানো হয়েছে। এই অঞ্চলটির আয়তন পুরো ইউরোপের অর্ধেকের মতো।

    রবিবার সন্ধ্যায় একটি প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেছে যে, আরো আহত ব্যক্তি থাকতে পারে, যারা নিজেরাই হাসপাতালে গেছে, তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

    সাসকাচোয়ান পুলিশের কমান্ডিং অফিসার রন্ডা ব্ল্যাকমোর বলেছেন হামলার শিকার কিছু ব্যক্তি ওই দুই সন্দেহভাজনের লক্ষ্যবস্তু ছিল। অন্যরা "এলোমেলোভাবে আক্রমণের" শিকার বলে মনে করা হচ্ছে।

    তিনি আরো বলেছেন, তারা সশস্ত্র এবং বিপজ্জনক বলে বিবেচনা করা হচ্ছে... আপনি যদি সন্দেহভাজন ব্যক্তি বা তাদের গাড়ি দেখতে পান, তাহলে তাদের কাছে যাবেন না, অবিলম্বে এলাকা ছেড়ে যান এবং জরুরি নম্বরে কল করুন।

    তিনি বলেছেন, সন্দেহভাজনদের অবস্থান এবং গন্তব্য অজানা। এ কারণেই আমাদের প্রদেশের সবাইকে সতর্ক থাকতে হবে।

    যে জায়গায় হামলাগুলো হয়েছে সেগুলো কানাডার খুব শান্তিপূর্ণ গ্রামাঞ্চল। সেখানে এরকম হামলা দেশটির বাসিন্দাদের বিস্মিত করেছে।
    সূত্র: বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬