Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯

    নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

    প্রত্যাশা অনুযায়ী যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে জিতলেন লিজ ট্রাসই। সে হিসেবে তিনিই হচ্ছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের চেয়ে উল্লেখযোগ্যসংখ্যক বেশি ভোট পেয়েছেন লিজ ট্রাস।

    সোমবার স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ সরকারের কেন্দ্র ওয়েস্টমিনস্টার এলাকার রানি দ্বিতীয় এলিজাবেথ সেন্টারে কনজারভেটিভ পার্টির দলীয় ভোটাভুটির ফল ঘোষণা করা হয়।

    এর পরই বিজয়ী প্রার্থী লিজ ট্রাস দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।  তাকে নেতা নির্বাচিত করার জন্য কর্মীদের ধন্যবাদ দেন ট্রাস।

    লিজ ট্রাস পেয়েছেন ৮১৩২৬ ভোট। ঋষি সুনাক পেয়েছেন ৬০৩৯৯ ভোট। বৈধ ভোটের প্রায় ৫৭% পড়েছে লিজ ট্রাসের পক্ষে। নেতা নির্বাচনের লড়াইয়ে ভোটদানের হারও ছিল বেশ উঁচু। দলের ৮২.৬% সদস্য ভোট দিয়েছেন। নষ্ট হওয়া বা ভুলভাবে ব্যালট পূরণ করার জন্য ৬৫৪ টি ভোট নাকচ হয়েছে।

    এর আগে দলের নেতৃত্বের লড়াইয়ে বরিস জনসন ২০১৯ সালে ৬৬.৪% ভোট পেয়েছিলেন। ২০০৫ সালে ডেভিড ক্যামেরন ৬৭.৬% এবং ২০০১ সালে ইয়ান ডানকান স্মিথ পেয়েছিলেন ৬০.৭% ভোট।

    টোরি দলের নতুন নেতা দায়িত্ব গ্রহণের পরপরই ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় মোকাবেলার পরিকল্পনা ঘোষণা করার জন্য চাপের মধ্যে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল।

    লিজ ট্রাস সাধারণ মানুষকে সহায়তা করতে জ্বালানি বিল সাময়িকভাবে স্থির রাখার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

    একটি সূত্র বিবিসিকে বলেছেন, লিজের পরামর্শকরা ‘বেশ কিছু ব্যবস্থা’ খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে।

    বিরোধী দল লেবার পার্টি  বলছে, জনগণ সরকারি সাহায্যের জন্য ‘মরিয়া’। তাদের সুনির্দিষ্টভাবে উদ্যোগগুলো জানাতে হবে।

    লিজ ট্রাস মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানির সঙ্গে দেখা করতে যাবেন। তখন তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রানি।

    সূত্র : বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬