Journalbd24.com

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শ্রীলঙ্কার সংকটের জন্য দায়ী মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:১১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শ্রীলঙ্কার সংকটের জন্য দায়ী মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২২:১১

    শ্রীলঙ্কার সংকটের জন্য দায়ী মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ

    শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য শুধু দেশটিতে সংঘটিত অর্থনৈতিক অপরাধ আর দুর্নীতি দায়ী নয়, বরং অতীত ও বর্তমানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোনো শাস্তি না হওয়ার বিষয়টিও রয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে জাতিসংঘ।

    সংস্থার মানবাধিকার কমিশনার মিশেল বাশেলেতের তৈরি ওই প্রতিবেদনে শ্রীলঙ্কার বর্তমান সংকট থেকে উত্তরণের সুপারিশও করা হয়। বলা হয়, বর্তমান সংকট সমাধানে দেশটিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন।

    অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে, সেটা নিশ্চিত করার কথাও জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়।

    ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। সব নিত্যপণ্যের সংকটে লঙ্কানদের প্রাণ যায় যায়। দেউলিয়া হয়ে যাওয়া সরকার বিদেশি ঋণ পরিশোধে নিজেদের অক্ষমতা স্বীকার করে নিয়েছে। পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মাহিন্দা রাজাপক্ষে ও গোতাবায়া রাজাপক্ষে।

    পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আগামী চার বছরে ২৯০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার ব্যাপারে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর মধ্যে প্রকাশিত হলো দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন।

    সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশন। ওই অধিবেশনে শ্রীলঙ্কার বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হতে পারে। সংস্থাটির মানবাধিকার পরিষদের সেই অধিবেশনের আগে শ্রীলঙ্কা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন পর্যবেক্ষকরা।

    শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য মানবাধিকার লঙ্ঘনকে দায়ী করে এ ধরনের প্রতিবেদন এটাই প্রথম বলে উল্লেখ করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

    সর্বশেষ সংবাদ
    1. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    2. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    3. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    4. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    5. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    6. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    7. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    সর্বশেষ সংবাদ
    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬