Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিশরে টিভি উপস্থাপিকাকে হত্যা, বিচারক স্বামীর মৃত্যুদণ্ড দিলেন মুফতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মিশরে টিভি উপস্থাপিকাকে হত্যা, বিচারক স্বামীর মৃত্যুদণ্ড দিলেন মুফতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৪

    মিশরে টিভি উপস্থাপিকাকে হত্যা, বিচারক স্বামীর মৃত্যুদণ্ড দিলেন মুফতি

    টেলিভিশন উপস্থাপিকা স্ত্রীকে হত্যার দায়ে বিচারক আয়মান হ্যাগাগ এবং তার সহযোগীর মৃত্যুদণ্ড অনুমোদন করেছে মিশরের গ্র্যান্ড মুফতি। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর আল অ্যারাবিয়ার।

    আগস্টে মিশরের ফৌজদারি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল।

    এখন দেশটির শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ অনুমোদন করার পর হ্যাগাগ এবং ব্যবসায়ী হুসেইন আল-গারাবলিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।   

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন জুন মাসে হ্যাগাগের স্ত্রী শায়মা গামালকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। শায়মা মিশরের গিজা শহরভিত্তীক এলটিসি টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

    আল-গারাবলির কাছ থেকে তথ্য পাওয়ার পর শায়মার লাশ একটি ভিলায় পাওয়া যায়। তিনি অপরাধে তার ভূমিকার কথা স্বীকার করেছিলেন।

    এই ঘটনার তিন সপ্তাহ আগে হ্যাগাগ  জানিয়েছিলেন তার স্ত্রী নিখোঁজ।

    আদালতের বিবৃতি অনুসারে, বাস্তবে বিচারক হ্যাগাগ তার স্ত্রীকে সেই প্রত্যন্ত ভিলায় যাওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন। এবং সেখানে তিনি ইতিমধ্যে একটি কবর খনন করে রেখেছিলেন। এর পর আল-গারাবলির সহায়তায় তিনি শায়মার মাথায় আঘাত করেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন। তারা মৃতদেহটি কবরে রেখে তার ওপর রাসায়নিক উপাদান ঢেলে দেয়, যাতে ফরেনসিক বিশেষজ্ঞরা লাশ সনাক্ত করতে না পারে।

    হ্যাগাগ দাবি করেছেন, তার স্ত্রী তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। এবং তাকে ছুরি দিয়ে আঘাত করার পর আত্মরক্ষার জন্য তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন।

    কিন্তু বিচারকরা উল্লেখ করেছেন, অপরাধের স্থানে কোনো ছুরি পাওয়া যায়নি এবং হ্যাগাগ তার স্বীকারোক্তিতে আত্মরক্ষার কথা বলেননি। অন্যদিকে আল-গারাবলির স্বীকারোক্তিতেও হ্যাগাগের আত্মরক্ষার কথা পাওয়া যায়নি।

    মৃত্যুদণ্ডপ্রাপ্তরা চাইলে ৬০ দিনের মধ্যে মিশরের আদালতে আপিল করতে পারবেন বলে জানা গেছে।

    এটি এখন পর্যন্ত মিশরের জনপ্রিয় নারীদের হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। এ বছরের ১৯ জুন ২১ বছর বয়সী মিসরীয় শিক্ষার্থী নায়েরা আশরাফকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যা করেছিলেন এক ব্যক্তি এবং আরেকজন ২১ বছর বয়সী সালমা বাহজাত সম্পর্ক ছিন্ন করার জন্য খুন হয়েছিলেন।  

    সূত্র : আল অ্যারাবিয়া।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬