Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিয়ানমারে স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে গুলি, শিক্ষার্থীসহ নিহত ১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মিয়ানমারে স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে গুলি, শিক্ষার্থীসহ নিহত ১৩

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৩২

    মিয়ানমারে স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে গুলি, শিক্ষার্থীসহ নিহত ১৩

    মিয়ানমারের একটি স্কুলে সামরিক হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্কুলটির একজন কর্মকর্তা এবং একজন ত্রাণকর্মীর বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর চালানো অভিযানে সাত শিক্ষার্থীসহ মোট ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

    মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের ওপর এবং তাদের সহযোগীদের ওপর সামরিক সরকারের আক্রমণে প্রায়ই বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে।

    আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত শুক্রবার মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার যখন ওই স্কুলে হামলা চালায়, সেসময় ক্লাস চলছিল। উপর থেকে একনাগাড়ে গুলিবর্ষণ করা হয়েছে। এতে হতাহতের ঘটনাটি ঘটে।

    মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে। তখন থেকে এই সময়ের মধ্যে গত শুক্রবার সাগাইং অঞ্চলের তাবায়িন এলাকায় হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে সর্বোচ্চ সংখ্যক শিশুর প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা ঘটল।

    গত বছর সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মিয়ানমারে ব্যাপক অহিংস বিক্ষোভের সূত্রপাত হয়। সামরিক বাহিনী এবং পুলিশ মারাত্মকভাবে বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া দেখায়। ফলে দেশটির শহর ও গ্রামাঞ্চলে সশস্ত্র প্রতিরোধ ছড়িয়ে পড়ে।

    সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গত শুক্রবারের হামলা ও সেনাবাহিনীর তল্লাশি অভিযানের ছবি পোস্ট করেছেন অনেকেই। সেসব ছবিতে ওই স্কুলের বুলেটবিধ্বস্ত দেয়াল ও বিভিন্ন স্থানে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে।

    এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি (কিয়া) ও পিপলস ডেমোক্রেটিক ফোর্সের (পিডিএফ) ‘সন্ত্রাসীরা’ দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ের লেত ইয়েত কোং গ্রামের ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালানো হয়েছে।

    সামরিক বাহিনীর আরো দাবি, স্কুলটিতে অভিযান চালানোর জন্য সামরিক বাহিনী সেখানে গেলে কিয়া ও পিডিএফের সন্ত্রাসীরা সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার জন্যই সেনাবাহিনী গুলিবর্ষণ করতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়েছে।
    সূত্র: এবিসি নিউজ, রয়টার্স

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬