Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মসজিদুল হারামে বয়স্কদের জন্য বিশেষ সেবার উদ্যোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ১৩:৩২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মসজিদুল হারামে বয়স্কদের জন্য বিশেষ সেবার উদ্যোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ১৩:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ১৩:৩২

    মসজিদুল হারামে বয়স্কদের জন্য বিশেষ সেবার উদ্যোগ

    মক্কার পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ও প্রবীণ মুসল্লিদের উন্নত সেবার মাধ্যমে ওমরাহ পালন স্বাচ্ছন্দ্যময় করতে ‘তাওকির’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। পবিত্র মসজিদে আগত মুসল্লিদের স্বাস্থ্য নিরাপত্তা, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সামাজিক ও মানবিক সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস।

    শায়খ আল-সুদাইস আরো বলেন, পবিত্র মসজিদুল হারামে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সেবা সংস্থার পক্ষ থেকে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি সেবামূলক প্যাকেজ রয়েছে।

    এর অংশ হিসেবে সহজে ওমরাহ পালনের জন্য ফ্রি হুইলচেয়ার প্রদান করা হয়। তা ছাড়া স্মরণীয় উপহার ও আতিথেয়তাসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়। বয়স্কদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মসজিদুল হারামে বিশেষ স্থান তৈরি করা হয়।

    প্রতিবছরের ১ অক্টোবর বয়স্কদের বিভিন্ন সমস্যা ও তাদের সেবা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়। সমাজের এই সদস্যদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে অন্যান্য দেশের মতো সৌদি আরবও এ বছর দিবসটি পালন করেছে। স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে প্রবীণ বয়স্কদের সর্বোচ্চ সেবা দিতে সৌদি আরবে রয়েছে ১২টি সামাজিক প্রতিষ্ঠান।   

    এর আগে গত জুলাইয়ে পবিত্র মসজিদে নববিতে আগত বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অভ্যর্থনা, উপহার ও প্রয়োজনীয় সেবা দিতে ‘ইনসানিইউন’ নামে একটি উদ্যোগ চালু করা হয়। সৌদি আরবের মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে বয়স্কদের জন্য রয়েছে আবাসিক আশ্রয়কেন্দ্র ও হোম কেয়ার প্রগ্রাম। সামাজিক নিরাপত্তার মাধ্যমে অভাবী বয়স্ক ও তাদের পরিবারের জন্য রয়েছে আর্থিক সহায়তা।

    সূত্র : আরব নিউজ।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬