Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২১:৫৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২২ ২১:৫৪

    রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট

    আর্থিক অনিয়ম এবং অর্থনীতির অব্যবস্থাপনার জন্য শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সহ দায়ীদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় নাগরিক অধিকার সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

    শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লঙ্কান দৈনিক ডেইলি মিরর।

    প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ১২(১) এবং ১৪ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য মামলায় অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছে। গোটাবায়া রাজাপাকসে ছাড়াও তার ভাইও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরের বিরুদ্ধেও মামলার কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।

    শুক্রবার মামলার কার্যক্রম শুরুর অনুমতি দেয়ার আগে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট ওই পিটিশনে বিবাদীপক্ষের তালিকায় গোটাবায়া রাজাপাকসেকে রাখারও অনুমতি দেয়। কেননা প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার কারণে তিনি দায়মুক্তি পাচ্ছেন না।

    এরআগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং দেশটির বেশ কয়েকজন নাগরিক বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে এই পিটিশনগুলি দাখিল করেছেন।

    আবেদনকারীরা সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে, রাষ্ট্রপতির প্রাক্তন সচিব পিবি জয়সুন্দরা, কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল এবং ডব্লিউডি লক্ষ্মণ, প্রাক্তন অর্থ সচিব সহ ৩৯ জনের নাম উল্লেখ করেছিলেন।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সাত দশকের মধ্যে দেখা সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের জন্য দ্বীপদেশটির রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছে।

    উল্লেখ্য, শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে। একদিন পর রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান গোতাবায়া। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ফিরতে হয় রাজাপাকসেকে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬