Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা দেবে ন্যাটো মিত্ররা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৩:১৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা দেবে ন্যাটো মিত্ররা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৩:১৬

    ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা দেবে ন্যাটো মিত্ররা

    রাশিয়ার সাম্প্রতিকতম ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের ন্যাটো মিত্ররা দেশটিকে উন্নত আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ইউক্রেনের মিত্র ৫০টি দেশের বৈঠকে এই অঙ্গীকার এসেছে। কিয়েভ এ শীর্ষ সম্মেলনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।

    যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নেদারল্যান্ডের প্রতিশ্রুত অস্ত্রের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র এবং রাডার। যুক্তরাষ্ট্র এর আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল।  

    জার্মানির একটি উচ্চ প্রযুক্তির সুরক্ষাব্যবস্থা ইতিমধ্যেই ইউক্রেনে রয়েছে৷

    ইউক্রেন বলেছে, রাশিয়া তাদের ওপর গত সোম ও মঙ্গলবার একশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া হামলায় বেশ কিছুসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়। এসব দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
    টানা রুশ হামলার প্রথম দিনে ইউক্রেনজুড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল রাশিয়া এবং ক্রিমিয়ার মধ্যে সংযোগকারী সেতুতে হামলার প্রতিশোধ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে মস্কো রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিয়েছিল। সেতুটি ছিল ইউক্রেন রুশ সেনাদের অস্ত্র সরঞ্জাম সরবরাহের গুরুত্বপূর্ণ রুট।  

    রাশিয়া বলেছে, সেতুতে শনিবারের বিস্ফোরণটি ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাজ। এ দাবি কিয়েভ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

    যুক্তরাজ্য  আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইউক্রেনের তথ্য সংগ্রহ এবং সরবরাহের ক্ষমতাকে জোরদার করার জন্য কয়েকশ ড্রোন দেবে। এছাড়া ইতিমধ্যে দেওয়া ৬৪টির পর আরো ১৮ টি হাউইটজার কামান সরবরাহ করবে।
     
    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার সর্বশেষ নির্বিচার হামলা দেশটির আত্মরক্ষা করতে চাওয়া মানুষকে আরো সহায়তার পক্ষেই তাগিদ দেয়। ’ 

    সূত্র: বিবিসি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬