Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাতারে বিশ্বকাপের অনেক শ্রমিকের বেতন এখনো বকেয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:০৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কাতারে বিশ্বকাপের অনেক শ্রমিকের বেতন এখনো বকেয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:০৬

    কাতারে বিশ্বকাপের অনেক শ্রমিকের বেতন এখনো বকেয়া

    কাতারে বিশ্বকাপ শুরু বাকি আর মাত্র কয়েক দিন। কিন্তু বিশ্বকাপের জন্য কাজ করা অনেক শ্রমিকের বেতন এখনো বকেয়া রয়ে গেছে।   জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা এই অভিযোগের কথা জানিয়েছে।

    আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে, কাতারে কাজ করা শ্রমিকরা গত এক বছরের হিসাবে দ্বিগুণ অভিযোগ করেছেন, যার সংখ্যা ৩৪ হাজার ৪২৫৷ একটি অনলাইন প্ল্যাটফর্মে এই অভিযোগগুলো জানিয়েছেন শ্রমিকরা।

    অধিকারের বিষয়ে দুর্বল অবস্থানে থাকা দেশটিকে তাই এ বিষয়ে নজর দিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পরামর্শ দিয়েছে আইএলও৷

    আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্রমিকদের করা অভিযোগগুলো মূলত তাদের বেতন এবং চুক্তি শেষের সুযোগ-সুবিধা না পাওয়া সংক্রান্ত। এমন অভিযোগও এসেছে যে শ্রমিকদের বাৎসরিক ছুটি দেওয়া হয়নি বা ছুটির সময়ে বেতন দেওয়া হয়নি৷’

    শ্রমিকদের করা ১০ হাজার ৫০০ অভিযোগ শ্রম ট্রাইব্যুনালে গেছে এবং সেখানকার প্রায় সব বিচারক শ্রমিকদের পক্ষে রায় দিয়েছেন।

    আইএলও অবশ্য এটিও স্বীকার করেছে, কাতার সাম্প্রতিক সময়ে শ্রমিকদের কাজের এবং বসবাসের পরিবেশের উন্নতি করতে বেশ কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে৷ তবে শ্রম সংস্কার কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করতে আরো উদ্যোগ প্রয়োজন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ 

    এমন এক সময়ে এই প্রতিবেদন প্রকাশিত হলো যখন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার দোহায় দেশটির সরকারি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করছেন। ফেসারের এক বক্তব্য নিয়ে সম্প্রতি কাতারের সঙ্গে জার্মানির কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।

    ফেসার মঙ্গলবার জানিয়েছেন, এলজিবিটিকিউ ফুটবল সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে―এই প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি ২৩ নভেম্বর কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে উপস্থিত থাকতে রাজি হয়েছেন।

    গত সপ্তাহে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, কাতার বিশ্বকাপ আয়োজন করার বিষয়টি বার্লিনের দৃষ্টিভঙ্গি থেকে বেশ ‘ট্রিকি’ ব্যাপার। এই বক্তব্যের পর কাতারে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল দেশটির সরকার।

    ফেসার এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ খালেদ বিন খলিফা আল-থানির মধ্যকার বৈঠকেও বিষয়টি উঠেছিল বলে জানিয়েছে একটি সূত্র। তবে বৈঠকে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে খারিজ করে দিয়েছে কাতার।

    উল্লেখ্য, অধিকার বিষয়ক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কাতারে বিশ্বকাপ সম্পর্কিত বড় প্রকল্পগুলোতে ঠিক কতজন শ্রমিক মারা গেছেন তার সঠিক হিসাব জানাচ্ছে না দেশটি। অভিবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে ফিফার প্রতি একটি তহবিল গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

    সূত্র : ডয়চে ভেলে

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬