Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিংয়ের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৩:১১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিংয়ের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৩:১১

    সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিংয়ের

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মির একটি অনুষ্ঠানে জিনপিং বলেন, চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে। এ অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি।

    চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

    মঙ্গলবার কেন্দ্রীয় সামরিক কমান্ড (সিএমসি) ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমান্ডের যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান জিনপিং। সেখানে তাঁকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

    নতুন করে পার্টির মহাসচিব নির্বাচিত হওয়ার পর বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনীর উদ্দেশে প্রথম ভাষণে জিনপিং বলেন, বর্তমানে বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগের শতকে দেখা যায়নি। চীনের নিরাপত্তা এখন ক্রমবর্ধমান হুমকি ও অনিশ্চয়তার মধ্যে আছে এবং চীনের সেনাবাহিনীর যে লক্ষ্য সেটি এখনও কঠিনই আছে।

    তিনি বলেন, সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সামরিক শক্তি বাড়িয়ে লড়াই করতে হবে এবং জয় পেতে হবে ও নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হবে। এ ছাড়া সেনাবাহিনীর ওপর পার্টি ও জনগণের আরোপিত জাতীয় অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা এবং ক্রম বিকাশমান স্বার্থরক্ষার দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি।

    চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলির প্রথম পাতায় সিএমসি সেন্টার পরিদর্শনের সময় সেনাবাহিনীর ইউনিফর্মে শি জিনপিংয়ের কয়েকটি ছবি উল্লেখযোগ্যভাবে প্রদর্শিত হয়েছে।

    এসময় শি জিনপিং বলেন, সেনাবাহিনীকে অবশ্যই ‘যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক প্রশিক্ষণকে ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে।’

    ‘আপনাদের সমস্ত শক্তি নিয়ে লড়াইয়ে ফোকাস করুন, লড়াইয়ে কঠোর পরিশ্রম করুন এবং জয়ের জন্য সক্ষমতা উন্নত করুন,’ বলেন চীনা প্রেসিডেন্ট।

    চীন একটি ‘অস্থিতিশীল ও অনিশ্চিত’ নিরাপত্তা পরিস্থিতির মধ্যে থাকায় সেনাবাহিনীকে অবশ্যই ‘জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে দৃঢ়ভাবে রক্ষা করতে হবে,’ যোগ করেন শি জিনপিং।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬