Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসঙ্ঘের আহ্বান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৪:৪৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৪:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ১৪:৪৮

    ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করতে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ একটি রেজুলেশন অনুমোদন করেছে। এই প্রস্তাবনায় যুদ্ধের সময় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

    সোমবার পরিষদের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ৯৪টি রাষ্ট্রের ভোটে এই রেজুলেশনটি পাস হয়। এত বলা হয়, ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ দখল করে নেওয়ার জন্য রাশিয়াকে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে করা ভুল কাজের জন্য আইনগত দায় বহন করতে হবে আর এর মধ্যে রয়েছে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। খবর আল-জাজিরার।  

    এই প্রস্তাবনার বিপক্ষে রাশিয়া, চীন ও ইরানসহ ১৪টি দেশ ভোট দেয়। ভোটপ্রদানে বিরত থাকে ৭৩টি দেশ, এর মধ্যে আছে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে সব সদস্যরাষ্ট্রই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

    ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে আনা ইউক্রেন সম্পর্কিত পাঁচটি রেজুলেশনের মধ্যে এটিই সবচেয়ে কম সমর্থন পেল। তবে এবার এই রেজুলেশনে ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থাসহ একটি আন্তর্জাতিক পদ্ধতি প্রতিষ্ঠার বিষয়ে স্বীকৃতি দেওয়া হলো।

    এই খসড়ায় সদস্য দেশগুলোকে ইউক্রেনের সহায়তায় একটি আন্তর্জাতিক রেজিস্টার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেখানে ইউক্রেনবাসী বা দেশটির সরকারের প্রতি রাশিয়ার করা কোনো ধ্বংসাত্মক কাজ, আহত অথবা নিহতের বিষয়ে সবধরনের দাবি লিপিবদ্ধ করা হবে।

    কয়েক মাস খেরসন শহরটি নিজেদের দখলে রাখার পর সেখান থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর এই রেজুলেশনটি পাস হলো। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরটি সফর করেন এবং এই অঞ্চল জুড়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।

    সেপ্টেম্বরের শেষভাগে জাতিসঙ্ঘের একটি কমিশন তাদের তদন্ত রিপোর্টে জানায় যে, ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মাধ্যমে সংঘটিত বেশ কিছু যুদ্ধাপরাধের নজীর তারা পেয়েছেন আর এর মধ্যে রয়েছে যৌন ও লিঙ্গ সম্পর্কিত বেশ কিছু সহিংসতার ঘটনা।

    এদিকে ১৫ সদস্যের নিরাপত্ত পরিষদে রাশিয়ার ভোটো ক্ষমতার কারণে জাতিসঙ্ঘের সবচেয়ে শক্তিশালী সংস্থাটি কোনো ব্যবস্থা নিতে না পারলেও সাধারণ পরিষদে নেই ভেটো প্রদানের ক্ষমতা। রাশিয়ার আগ্রাসনের পর সাধারণ পরিষদে এর আগে দেশটির তৎপরতার সমালোচনা করে  চারটি রেজুলেশন গ্রহণ করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬