Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ১৪:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ১৪:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২ ১৪:৪৯

    ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

    ইতালিতে ভয়াবহ ভূমিধসে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টির কারণে দেশটিতে এই ভূমিধস দেখা দেয়।

    এ পরিস্থিতিতে ইতালিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে দক্ষিণ ইতালির ইসচিয়া দ্বীপে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নবজাতক এবং দুই শিশুও রয়েছে।

    ক্লাউদিও পালোম্বা নামে একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

    শনিবার ভোরের দিকে ইতালির নেপলসের কাছে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে কাদা এবং ধ্বংসাবশেষের স্রোতে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যায়। এরপর থেকেই অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। রবিবার ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

    অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে, ভূমিধসের ফলে অনেক ভবন ভেঙে গেছে এবং বেশ কয়েকটি গাড়ি ভেসে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। একজন বাসিন্দা এই ভূমিধসকে ‘পানি ও কাদার জলপ্রপাত’ হিসাবে আখ্যায়িত করেছেন।

    দ্য লোকাল জানিয়েছে, ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইসচিয়ায় প্রাণঘাতী ভূমিধসের পর রবিবার ইতালির সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

    ইতালির বেসামরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি বলেছেন, মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং ২০ লাখ ইউরোর ত্রাণ তহবিলের প্রথম কিস্তি ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

    ইসচিয়া দ্বীপে গত শনিবার ভূমিধসের শিকারদের শেষ মুহূর্তের হৃদয়বিদারক বিবরণ পাওয়া যাচ্ছে। ৩০ বছর বয়সী এক নারীর বাবা জানিয়েছেন, ভূমিধসের সময় ফোন করে তার কাছে সাহায্য চেয়েছিল মেয়ে। কিন্তু তিনি মেয়েকে সাহায্য করতে পারেননি।

    উদ্ধারকারীরা যাদের দেহ পেয়েছেন, তাদের মধ্যে ওই ব্যক্তির মেয়েও রয়েছে। বিবিসি জানিয়েছে, কাদা এবং ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হচ্ছে। স্রোতে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং গাড়ি সমুদ্রে টেনে নিয়ে গেছে। ইতালির দক্ষিণাঞ্চলে লাগাতার বৃষ্টির মধ্যে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

    দমকল বাহিনীর শতাধিক কর্মী, ডুবুরি এবং মাটি সরানোর দল ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা রাস্তাগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো একটি অন্যটির উপর উঠে আছে। সমুদ্রে ভেসে যাওয়া গাড়িগুলো উপরে টেনে তোলা হচ্ছে।

    সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ বছর বয়সী যে নারীর দেহ উদ্ধার করা হয়েছে, তার স্বামী এখনো নিখোঁজ রয়েছেন।
    সূত্র: রয়টার্স, আনাদলু এজেন্সি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬