Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসী’ বলে শিক্ষক বরখাস্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২ ১২:৫০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসী’ বলে শিক্ষক বরখাস্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২ ১২:৫০

    ভারতে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসী’ বলে শিক্ষক বরখাস্ত

    ভারতের কর্ণাটকে একজন মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলে শিক্ষক বরখাস্ত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ঘটনাটি ঘটেছে।  

    অধ্যাপক ‘সন্ত্রাসী’ বললে এর প্রতিবাদ করেছেন ওই শিক্ষার্থী। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে ওই শিক্ষার্থীর নাম জিজ্ঞাসা করেন শিক্ষক। শিক্ষার্থী নিজের নাম বলেন। নাম শোনার পর শিক্ষক তাকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করে বলেন, তুমি কাসাবের মতো।  

    অভিযোগ ওঠে, ভারতের মুম্বাইয়ে ২৬/১১ হামলায় আটক পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সঙ্গে ওই শিক্ষার্থীর তুলনা করেছেন শিক্ষক। শিক্ষকের আপত্তিকর মন্তব্যে ওই শিক্ষার্থী প্রতিবাদ করে বলেন, আপনি এ ধরনের কথা কিভাবে বলেন?

    জবাবে শিক্ষক বলেন, মজার ছলে এ কথা বলেছেন তিনি। খোঁড়া অজুহাতের প্রতিবাদে ওই শিক্ষার্থী বলেন, সন্ত্রাসীর সঙ্গে তার তুলনা করে শিক্ষক ধর্মের অবমাননা করেছেন।

    শিক্ষার্থীর যুক্তি, ২৬/১১ কোনো মজার কৌতুক ছিল না। ভারতে মুসলিম হিসেবে প্রতিদিন এসবের মুখোমুখি হওয়া কৌতুকের বিষয় নয়। আপনি আমার ধর্ম নিয়ে কৌতুক করতে পারেন না। বিশেষ করে এভাবে অবমাননাকর হিসেবে।

    এবার শিক্ষক ভড়কে যান। তিনি ক্ষমা চেয়ে বলেন, তুমি আমার ছেলের মতো। উত্তরে শিক্ষার্থী বলেন, আপনি আপনার ছেলের সঙ্গে কি এভাবে কথা বলেন? তাকে কি আপনি সন্ত্রাসী নামে ডাকেন?

    শিক্ষক তখন বলেন, না। এবার শিক্ষার্থী জানতে চান, কিভাবে আপনি এত শিক্ষার্থীর সামনে আমাকে এভাবে সম্বোধন করতে পারেন? আপনি পেশাদার ব্যক্তি। শিক্ষা দিচ্ছেন।

    অন্য শিক্ষার্থীরা সে সময় এ কথোপকথন নীরবে শুনেছে। ভিডিও ছড়িয়ে পড়তেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই শিক্ষার্থীকে কাউন্সেলিং দেওয়া হবে।

    সোশ্যাল মিডিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একটি গ্রুপ থেকে পরে একটি ভিডিও ছড়িয়েছে। ওই ভিডিওতে সেই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, পরে ওই শিক্ষকের সঙ্গে কথা হয়েছে। তিনি সত্যিকার অর্থেই ক্ষমা চেয়েছেন বলে মনে হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টিকে বড় করে দেখছি না। এটা ভুল হিসেবে দেখা হচ্ছে। আমি মনে করি, তিনি সত্যিকার অর্থেই ক্ষমা চেয়েছেন। এমন একজন শিক্ষক ভুলটি করেছেন, যাকে আমরা ব্যক্তি হিসেবে সম্মান করি। এখন বিষয়টি এড়িয়ে যাওয়া যায়। পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।
    সূত্র : এনডিটিভি

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬