Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আরো শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আরো শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২২ ২০:৩২

    আরো শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো

    বার্লিনে গিয়ে ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন যে ন্যাটো আরো শক্তিশালী জার্মান সেনা চায়। এ ছাড়া ইউক্রেন যুদ্ধে জার্মানির অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গ। বৃহস্পতিবার সম্মেলনের প্রধান বক্তৃতায় তিনি বলেছেন, ন্যাটো চায় আরো শক্তিশালী জার্মান সেনা।

    বস্তুত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ বাজেট বাড়িয়েছিল জার্মানি। জার্মান সেনার সংস্কারের কথাও বলা হয়েছিল। জার্মানির ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ।

    স্টলটেনবার্গ বলেছেন, 'জার্মানি যেভাবে ইউক্রেনকে সামরিক, মানবিক এবং অর্থনৈতিক সাহায্য করছে, তা প্রশংসনীয়। ইউক্রেন যুদ্ধে জার্মানির সাহায্য কতটা উপকার করছে, তা আমরা দেখতে পাচ্ছি। '

    ন্যাটো-প্রধানের বক্তব্য, তিনি জানেন, এই সাহায্যের জন্য বিশ্বের বেসামরিক নাগরিকদের দাম গুণতে হচ্ছে। জিনিসের দাম ঊর্ধ্বমুখী। খাবার, বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু মনে রাখতে হবে, ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। যার দাম টাকার অংকে গোণা যায় না। গোটা বিশ্ব এখন ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরো বড় সমস্যার সামনে দাঁড়াতে হবে।

    শক্তিশালী জার্মান সেনা

    রাশিয়া ইউক্রেন আক্রমণের পরই প্রতিরক্ষা খাতে বাজেট অনেকটা বাড়িয়ে দেয় জার্মানি। সেনা সংস্কারের কথাও বলা হয়। জার্মানির এই অবস্থানকে এদিন স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর একাধিক দেশ দীর্ঘদিন ধরে জার্মানিকে শক্তিশালী সেনাবাহিনী তৈরির জন্য অনুরোধ করছিল। সেনাখাতে অর্থ বাড়ানোর কথাও বলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি কখনোই সে পথে হাঁটেনি। জার্মানি কেবলমাত্র আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সেনা তৈরির পক্ষে ছিল। সম্প্রতি জার্মানি সে অবস্থান থেকে সরে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে।

    শলৎসের ক্ষমতায় আসা এবার সহজ ছিল না। দীর্ঘ আলোচনার পর জোট সরকার তৈরি হয়েছে। কিন্তু তারপরও শলৎস যে প্রতিরক্ষা ব্যবস্থায় সংস্কারের পথে হাঁটতে পেরেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন স্টলটেনবার্গ।

    প্যাট্রিয়ট মিসাইল

    কিছুদিন আগে পোল্যান্ডকে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দিতে চেয়েছিল জার্মানি। অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। পোল্যান্ডে ইউক্রেনের মিসাইল ভুলবশত চলে যাওয়ার পর জার্মানি পোল্যান্ডকে এই সিস্টেম দিতে চেয়েছিল। কিন্তু পোল্যান্ড জার্মানির কাছে আবেদন করে, তাদের বদলে ওই মিসাইল সিস্টেম ইউক্রেনকে দেওয়া হোক। ইউক্রেনও জার্মানির কাছে প্যাট্রিয়ট মিসাইল চেয়েছিল। কিন্তু ন্যাটোর সম্মতি ছাড়া জার্মানি ন্যাটোর বাইরের কোনো দেশে প্যাট্রিয়ট মিসাইল দিতে পারে না। এদিন এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি স্টলটেনবার্গ এবং শলৎস। তবে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬