Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:২৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:২৫

    রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা

    রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে রহস্যজনক বিস্ফোরণের পর পর সোমবার ইউক্রেনজুড়ে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দুদেশের সীমান্ত থেকে অনেক দূরে ওই রুশ ঘাঁটিতে বিস্ফোরণকে ইউক্রেনের সাফল্য হিসেবেই ধারণা করা হচ্ছে। ওই বিমানঘাঁটিগুলো থেকে রাশিয়ার দূর পাল্লার বিমান ইউক্রেনে বোমাবর্ষণ করে আসছিল।

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা ধংস হয়েছে।

    এতে অন্তত দুজন নিহত হয়েছে। বন্দরনগরী ওডেসাতেও বড় হামলা হয়েছে। তবে রাজধানী কিয়েভ ক্ষেপণাস্ত্র  আঘাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছে।

    ক্ষেপণাস্ত্র হামলার আগে রুশ প্রচারমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ইঙ্গিত দেয়, রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস-২ বিমানঘাঁটিতে একটি বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো টিইউ-৯৫ বোমারু বিমান এই ঘাঁটিতে ছিল।

    মস্কো থেকে ১৫০ মাইলেরও কম দূরত্বের রিয়াজান শহরের কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে আরেকটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একটি জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। এই ঘাঁটিতেও টিইউ-৯৫ এবং টিইউ-২২এম দূরপাল্লার বোমারু বিমান আছে।

    বিস্ফোরণ দুটির কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা বিভাগের সূত্রের বরাতে এক রুশ প্রচারমাধ্যম  জানিয়েছে, অ্যাঙ্গেলস-২ বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্য করে বিশেষ যুদ্ধাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। আরেকটি গণমাধ্যম জানায়, দুই ঘাঁটিতে পারমাণবিক হামলায় সক্ষম দুটি টিইউ-৯৫ বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। সারাতোভ অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে।

    গত সপ্তাহে ইউক্রেনের পর্যবেক্ষণ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আরেকটি হামলার প্রস্তুতি হিসেবে অ্যাঙ্গেলস বিমানঘাঁটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এবং রিয়াজানেও বিমান স্থানান্তর করছে।

    ইউক্রেনের কাছে এত দূরের রুশ ঘাঁটিতে হামলায় সক্ষম কোনো অস্ত্র আছে বলে জানা যায়নি। সূত্র: এএফপি, গার্ডিয়ান

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬