Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বখ্যাত মুহাদ্দিস শায়খ আল-কাত্তানির ইন্তেকাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিশ্বখ্যাত মুহাদ্দিস শায়খ আল-কাত্তানির ইন্তেকাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৫২

    বিশ্বখ্যাত মুহাদ্দিস শায়খ আল-কাত্তানির ইন্তেকাল

    মরক্কোর বিশ্বখ্যাত মুহাদ্দিস শায়খ আবদুর রহমান বিন আবদুল হাই আল-কাত্তানি ইন্তেকাল করেছেন। তাঁকে সমকালীন বিশ্বের হাদিসের সনদ ও রিওয়াতে উঁচু মর্যাদার অধিকারী মনে করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ১০৬ বছর বয়সে তিনি মারা যান। তাঁর ইন্তেকালে বিশ্বের ইসলামী ব্যক্তিত্বরা গভীর শোক জানিয়েছেন।

    শায়খ আবদুর রহমান আল-কাত্তানি (রহ.) ১৯১৯ সালে মোতাবেক ১৩৩৮ হিজরিতে মরক্কোর ফেজ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন বিংশ শতাব্দির প্রসিদ্ধ মুহাদ্দিস শায়খ আবদুল হাই বিন আবদুল কাবির আল-কাত্তানি (রহ.)। শায়খ আবদুর রহমান তাঁর বাবার কাছেই সহিহ বুখারি, সহিহ মুসলিম, মুওয়াত্তাসহ হাদিসের মৌলিক গ্রন্থগুলো পড়েছেন। তাঁর বড় ভাই শায়খ মুহাম্মদ ও খালু শায়খ জাফর ছিলেন সেই সময়ের প্রসিদ্ধ মুহাদ্দিস। তিনি মরক্কোর বিখ্যাত কারইয়াউন বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বড় বড় আলেম ও শায়খদের কাছে পড়াশোনা করেন।  

    মালেকি মাজহাবের ফিকাহ ও অন্যান্য বিষয়ে খুবই দক্ষ ছিলেন তিনি। তাঁর সূত্রে তিনি তৎকালীন বিখ্যাত মুহাদ্দিসদের সনদ লাভ করেছেন। তিনি ১৮টি সূত্রে ইমাম বুখারি (রহ.) থেকে সহিহ বুখারি বর্ণনা করেন। শায়খ আবদুর রহমান পুরো জীবন নিজ জন্মভূমিতে হাদিস, ফিকাহ ও সংশ্লিষ্ট বিষয়গুলো পড়িয়েছেন।  

    তৎকালীন বিশ্বের বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে শায়খ আবদুর রহমান আল-কাত্তানি হাদিস বর্ণনা করেছেন। তিনি যেসব মুহাদ্দিসদের থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন, শায়খ আবদুস সাত্তার দেহলভি (রহ.), শুয়ািইব আল-জালিলি (রহ.), আবদুল কাদির আল-শিবলি (রহ.), উমর হামদান আল-মাহরাসি (রহ.), আমাতুল্লাহ আল-দেহলভিয়াহ (রহ.), বদরুদ্দিন আল-হাসানি (রহ.)-সহ আরো অনেকে।  

    জানা যায়, তাঁর তত্ত্বাবধানে প্রতিদিন হাদিসের মসজিল (সামআত) অনুষ্ঠিত হত। তিনি এতে সারাবেলা কাটিয়ে মধ্য রাত পর্যন্ত অতিবাহিত করতেন। এসব মজলিসে অসংখ্য বার সহিহ বুখারি, সহিহ মুসলিম, মুওয়াত্তা, মুসনাদে আহমদ, আস-সুন্নান আল-কুবরা, মুসনাদে দারেমি, আশ-শামায়েল ও আল-শিফাসহ এসংখ্য হাদিসের গ্রন্থ পুরোপুরি পড়া করা হয়।  

    সৌদির আল-কোরআন ফাউন্ডেশনের প্রধান শায়খ ড. আবদুল্লাহ আল-উবাইদ এক টুইট বার্তায় বলেন, ‘শায়খ আবদুর রহমান মহিউদ্দিন ছিলেন সমকালীন বিশ্বের বরেণ্য আলেম। মহান আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করুন। ’

    আল-হাবিব সালেম আল-মাশহুর এক টুইট বার্তায় তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘তিনি ছিলেন হাদিস শাস্ত্রে উঁচু সনদের অধিকারী। মরক্কোর ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যারা হাদিস বর্ণনায় পুরো জীবন কাটিয়েছেন। ’ 

    মিসরীয় আলেম শায়খ ড. ওয়াসফি আশুর আলি আবু জায়েদ টুইট বার্তায় জানান, ‘শায়খ আল-কাত্তানি বর্তমান সময়ের মুহাদ্দিসদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁকে ‘মুসনাদুল আসর’ বা যুগশ্রেষ্ঠ সনদের অধিকারী মনে করা হয়। তাঁর মৃত্যু হাদিসের জগতের শূন্যতা তৈরি করেছে। মহান আল্লাহ তাঁকে তাঁর ইলমের উত্তম প্রতিাদন দিন। ’

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬