মধ্য তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্প
মধ্য তুরস্কে আবারও একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ৫.৫ মাত্রার ভূমিকম্প ছিল এটি।
এদিকে ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গোলবাসির কাছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি ভূপৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ৩টা ১৩ মিনিটে কম্পনটি হয়েছিল।
তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় সময় সোমবার সকালে গাজিয়েন্টেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটারশক হয়েছে।
সূত্র : বিবিসি

অনলাইন ডেস্ক