Journalbd24.com

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সেই ড্যানিশ উগ্রপন্থি নেতাকে নিষিদ্ধ করল ব্রিটেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:৩৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    সেই ড্যানিশ উগ্রপন্থি নেতাকে নিষিদ্ধ করল ব্রিটেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৪:৩৫

    সেই ড্যানিশ উগ্রপন্থি নেতাকে নিষিদ্ধ করল ব্রিটেন

    পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দেওয়ায় ডেনমার্কের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদানকে নিষিদ্ধ করেছে ব্রিটেন।

    ইসলামবিরোধী কট্টর উগ্রপন্থি দল স্ট্রাম কুরসের প্রতিষ্ঠাতা রাসমুস ব্রিটেনের ওয়েকফিল্ডে পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দিয়েছিলেন। খবর বিবিসির।

    ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত বলেছেন, ইসলামবিরোধী দল স্ট্রাম কুরসের প্রতিষ্ঠাতা রাসমুস পালুদানকে ব্রিটেনের অভিবাসন নজরদারির তালিকায় যুক্ত করা হয়েছে।

    উগ্রপন্থি রাসমুস পালুদান বলেছিলেন, তিনি চলতি সপ্তাহে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের এই শহরের পাবলিক স্কোয়ারে মুসলমানদের পবিত্র এই ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরিকল্পনা করছেন।

    এর আগে পবিত্র কুরআনের একটি কপি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ওয়েকফিল্ড শহরের একটি স্কুলের চার শিক্ষার্থীকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ।

    গত রোববার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে পালুদান বলেন, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুধবার কুরআন পোড়ানোর পরিকল্পনা করছেন।

    এরপর সোমবার ওয়েকফিল্ডের লেবার এমপি সাইমন লাইটউড ড্যানিশ রাজনীতিক পালুদানের সম্ভাব্য সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কট্টরপন্থি ড্যানিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান বলেছেন, তিনি ডেনমার্ক থেকে ওয়েকফিল্ডে আসবেন কেবল একটিই উদ্দেশে, আর তা হলো- পাবলিক প্লেসে কুরআন পোড়ানো।’

    লেবার এমপি সাইমন লাইটউড আরও বলেন, ‘পালুদান তার ঘৃণ্য এবং বর্ণবাদী বক্তব্যের জন্য অতীতে ডেনমার্কে জেলে ছিলেন। তার মতো বিপজ্জনক ব্যক্তিকে এই দেশে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাকে এবং আমার এলাকার মানুষকে আশ্বস্ত করতে পারেন যে সরকার এটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে?’

    জবাবে ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত বলেন, রাসমুস পালুদান ব্রিটেনের অভিবাসন নজরদারির তালিকায় রয়েছেন। ব্রিটেন রাসমুস পালুদানের সফর জনসাধারণের জন্য ভালো হবে না এবং তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

    এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কুরআনের একটি কপি পুড়িয়ে দেন ড্যানিশ কুখ্যাত এই রাজনীতিক।

    এই অপকর্ম করার সময় সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করে। এর বিরুদ্ধে ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬