Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ১০ দফা পরিকল্পনা ঘোষণা ইমরান খানের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩ ১২:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩ ১২:৩৭

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    ১০ দফা পরিকল্পনা ঘোষণা ইমরান খানের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩ ১২:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩ ১২:৩৭

    ১০ দফা পরিকল্পনা ঘোষণা ইমরান খানের

    অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধারে একটি বিস্তারিত পরিকল্পনা’ (রোডম্যাপ) তুলে ধরে শাসকগোষ্ঠীকে চ্যালেঞ্জ জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

    রোববার লাহোরের মিনার-ই-পাকিস্তান এলাকায় এক সমাবেশ থেকে দেশকে সংকট থেকে উদ্ধারে  ১০ দফা পরিকল্পনার কথা জানান তিনি।

    ইমরান খান বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশকে বাঁচানোর কোনো পরিকল্পনা বা অভিপ্রায় ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর নেই। আমি এসব থেকে দূরে সরে যাব, যদি তারা (সেনাবাহিনী ও ক্ষমতাসীনেরা) বলতে পারে, তাদের একটি পরিকল্পনা আছে। কিন্তু আমি জানি, পরিকল্পনা কোথায়। আদতে কোনো পরিকল্পনা নেই।

    দেশকে সংকট থেকে উদ্ধারে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করে ইমরান খান বলেন, এই পরিকল্পনা পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী পাকিস্তানিদের সরাসরি পাকিস্তানে বিনিয়োগে অনুপ্রাণিত করতে হবে। এটা হলে বারবার আইএমএফের দ্বারস্থ হতে হবে না।

    পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দল নির্বাচিত হলে তার সরকার পর্যটন খাতের উন্নয়নে পদক্ষেপ নেবে। সরকারের আয় বাড়ানোর জন্য খনিজ সম্পদ খাতকে গুরুত্ব দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে। 

    ইমরান খান বলেন, পিটিআই আবার ক্ষমতায় গেলে রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে। এ ছাড়া চীনের সহায়তায় দেশের কৃষিজ উৎপাদন বাড়াতে যা যা প্রয়োজন, করা হবে। 

    একই সঙ্গে সরকারের যে বাজেটঘাটতি আছে, তা আরও কমিয়ে আনবে। গৃহনির্মাণের যে সরকারিভাবে অর্থায়নের কর্মসূচি আছে, তা আবার শুরু করবে। বস্তিবাসীর জন্য ঘর নির্মাণ করবে। হেলথ কার্ড আবার চালু করা হবে।

    দেশকে সংকট থেকে উদ্ধারে এমন আরও কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন ইমরান খান।

    তার মতে, পাকিস্তানে বর্তমানে যেসব সংকট চলছে, এসব সংকট থেকে উত্তরণের ‘সহজ কোনো পথ’ নেই। এ জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। এসব কঠিন কঠিন সিদ্ধান্ত শুধু সরকারই নিতে পারে। কারণ, দেশের জনগণ সেই অধিকার শুধু সরকারকে দিয়েছেন।

    গত বছরের এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের পর ক্ষমতাচ্যুত হন পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) প্রধান ইমরান খান। এরপর তিনি বেশ কয়েকটি মামলার আসামি হন।  

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬