Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ১৪:১০

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ১৪:১০

    ন্যাটোতে যোগ দিল ফিনল্যান্ড, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার

    ফিনল্যান্ড ৩১তম সদস্য হিসেবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে। দেশটির পতাকা উড়ছে ন্যাটোর সদর দপ্তরে। রাশিয়া এ ঘটনায় হুমকি দিয়ে বলেছে, তারা এর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। 

    মঙ্গলবার এই হুমকি দেয় রাশিয়া। খবর বিবিসির।

    ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জোট নিরপেক্ষ অবস্থান পাল্টে ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড।

    ন্যাটোর সদস্য দেশ হয়ে ফিনল্যান্ড নিরাপত্তাঝুঁকি সৃষ্টি করেছে বলেই ভাষ্য রাশিয়ার। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক এই জোটটির সীমান্ত দ্বিগুণ হয়েছে। এতে করে ন্যাটোর পূর্বাঞ্চল আরও শক্তিশালী হবে। 

    রাশিয়া হুশিয়ার করে দিয়ে এও বলেছে যে, ন্যাটো তাদের ৩১তম সদস্য ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা ও হাতিয়ার পাঠালে মস্কোও ফিনল্যান্ডের কাছে সেনাশক্তি বাড়াবে। 

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেন, ফিনল্যান্ডে কী ঘটছে সেদিকে ‘নিবিড়ভাবে নজর রাখবে’ রাশিয়া। ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার ‘জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার লঙ্ঘন’ বলে বর্ণনা করেন তিনি। রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলে ১৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ফিনল্যান্ডের। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ওই বছর মে মাসেই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত মাসের শুরুর দিকে ফিনল্যান্ডের এ ব্যাপারে ‘সবুজ সংকেত’ দেওয়ার পর তুর্কি পার্লামেন্ট এই জোটে দেশটির অন্তর্ভুক্তি অনুমোদন করে। মঙ্গলবার ফিনল্যান্ডের আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যুক্ত হওয়া রাশিয়া এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এক বড় ধাক্কা। পুতিন রাশিয়ার দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে বহুদিন থেকেই অভিযোগ করে এসেছেন এবং এর সম্প্রসারণ রাশিয়ার জন্য হুমকি–এ যুক্তি দেখিয়েই ইউক্রেনে আগ্রাসন শুরু করেন। যদিও ন্যাটো বলছে, তারা রাশিয়ার জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।

    মঙ্গলবার ন্যাটো জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, ফিনল্যান্ড সাহায্যের জন্য আবেদন না করা পর্যন্ত নর্ডিক এই দেশটিতে জোটের কোনো সেনা পাঠানো হবে না। কোনো দেশ ন্যাটোর সদস্য হলে এ জোটের আর্টিকেল ফাইভ এর সুরক্ষা পায়। 

    অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর হামলা সব ন্যাটো সদস্যের ওপর হামলা বলে গণ্য হয়। ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ায় তারা এখন সেই সুরক্ষা পাবে। অর্থাৎ ফিনল্যান্ডে কোনো আগ্রাসন হলে বা দেশটি আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সব সদস্য দেশ ফিনল্যান্ডকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬