শিলিগুড়ি ও বিহারে ৪.৩ মাত্রার ভূমিকম্প!
ভারতের শিলিগুড়ি ও বিহারে একই সময় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্র মতে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।
এনসিএসের অফিশিয়াল মিডিয়া হ্যান্ডেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, ৪ দশমিক ৩ তীব্রতায় এ ভূমিকম্পটি অনুভূত হয়। এ ছাড়া শিলিগুড়ির ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অনুভূত হয়েছে কম্পন।
সূত্র : হিন্দুস্তান টিইমস

অনলাইন ডেস্ক