২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৮ হাজার করোনা রোগী সনাক্ত
কভিডে গত ২৪ ঘণ্টায় ভারতের আটটি রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার। বেশির ভাগই ওমিক্রন এ আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালায়। ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংগৃহীত ২৩৪জন রোগীর নমুনায় ওমিক্রন সনাক্ত হয়েছে। এর মধ্যে দিল্লি এবং গুজরাটও রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালায় জানিয়েছে, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার হয়েছে বুধবার সকাল পর্যন্ত। দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৬৭৬ জন। পরের ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে যায়। ভারতের বিভিন্ন রাজ্যেও বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা।
সূত্র : আনন্দবাজার।

অনলাইন ডেস্ক