Journalbd24.com

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে ৬ সেনা সদস্যসহ নিহত ১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২১:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২১:৪২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পাকিস্তানে ৬ সেনা সদস্যসহ নিহত ১৩

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২১:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২১:৪২

    পাকিস্তানে ৬ সেনা সদস্যসহ নিহত ১৩

    পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা কেন্দ্রে হামলায় সেনাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ আরও ছয়জন।

    নিহতদের মধ্যে ৬ হামলাকারী, ৬ সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগ এলাকায় ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা ও ডনের।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সেনাবাহিনী এক দিন আগে শুরু হওয়া অভিযান সম্পন্ন করেছে। কম্পাউন্ডে থাকা অস্ত্রে সজ্জিত ছয় জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়েছে। 

    আইএসপিআর আরও জানিয়েছে, একটি আবাসিক ব্লক থেকে তিনটি পরিবারকে বাঁচাতে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ত্রাসীরা তাদের ভয়ংকর পন্থা থেকে শিশুদেরও রেহাই দেয়নি।

    প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অনুসরণ করে জঙ্গিদের যোগসূত্র খুঁজে বের করা, সহায়তাকারীদের গ্রেফতার করা এবং তাদের পৃষ্ঠপোষকদের তথ্য সামনে আনা অব্যাহত থাকবে বলে আইএসপিআর প্রতিশ্রুতি দিয়েছে।

    রেডিও পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে উদ্ধৃত করে বলেছে, তিনি পাকিস্তান সেনাবাহিনীর ছয় সেনা এবং একজন বেসামরিক নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা প্রদানের নির্দেশও দিয়েছেন।

    শেহবাজ শরিফ বলেছেন, সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। গোটা জাতি নিরাপত্তা বাহিনীর পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।

    একদিন আগে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদুস হামলার নিন্দা করেছিলেন এবং তখন পর্যন্ত দুই সেনা নিহত হওয়ার জন্য শোক প্রকাশ করেছিলেন। একই দিনে একটি পৃথক ঘটনায় কেচ জেলার হোশাব এলাকায় একটি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ জঙ্গি নিহত হয়। জঙ্গিরা সেখানে একটি নিরাপত্তাচৌকিতে গুলি চালিয়েছিল।

    দেশটিতে কয়েক মাস ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো সারা দেশে হামলা চালাচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    2. বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    3. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    4. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    5. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    6. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    7. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    সর্বশেষ সংবাদ
    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স 
দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬