Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হজে সৌদি বাদশাহর অতিথি ১৩০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৪:১৪

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    হজে সৌদি বাদশাহর অতিথি ১৩০০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০২৩ ১৪:১৪

    হজে সৌদি বাদশাহর অতিথি ১৩০০

    প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অতিথি হয়ে হজ করে থাকেন। সেই ঐতিহ্যের অংশ হিসেবে এ বছরও দেশটির ব্যবস্থাপনায় বিশ্বের ৯০ দেশের এক হাজার ৩০০ অতিথি হজ পালন করবেন।

    সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে আরব নিউজ এ খবর দিয়েছে। সৌদি সংবাদমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনে বলেছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন।

    প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুই পবিত্র মসজিদের অভিভাবক’ অতিথি প্রোগ্রামের আওতায় সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের এসব মেহমানের হজের সব ব্যয়ভার বহন করবে।

    এ বিষয়ে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আসেখ বলেছেন, সৌদি রাজতন্ত্রের পক্ষ থেকে মুসলিম ও ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা করা হয়ে থাকে, এটি তারই প্রতিফলন।

    খবরে বলা হয়েছে, সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন এই আবদুল লতিফ আল-আসেখ।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে তিনি বলেছেন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে এই অসাধারণ আয়োজন করা হয়। এ কর্মসূচির আওতায় বিশ্বের হাজার খানেক মুসলমান হজ করার সুযোগ পেয়ে থাকেন। সুসংগঠিত এই ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি বাদশাহর অতিথি হয়ে যেসব দেশের মুসলিমরা হজ পালনের সুযোগ পেয়েছেন, সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে তাদের বিষয়ে কাজ করছে সৌদি সরকার। মনোনীত মেহমানদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে সৌদি প্রশাসন।

    প্রসঙ্গত, এর আগে চলতি মাসের শুরুতে বাদশাহ সালমান এক হাজার ফিলিস্তিনি মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬