Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিদ্রোহী ওয়াগনার নেতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিদ্রোহী ওয়াগনার নেতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৩ ১২:৪৮

    বিদ্রোহী ওয়াগনার নেতাদের বিচারের আওতায় আনা হবে: পুতিন

    রাশিয়ানদের ঐক্যের জন্য ধন্যবাদ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিদ্রোহী ওয়াগনার নেতাদের বিচারের আওতায় আনা হবে। 

    তবে পুতিন সাধারণ ওয়াগনার সেনাদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন। যারা ইচ্ছা করলে সেনাবাহিনীতে যোগদান করতে পারে, আবার চাইলে বেলারুশ বা নিজ দেশে ফিরে যেতে পারেন।

    সোমবার (২৬ জুন) মস্কোতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

    পুতিন বলেন, বিদ্রোহের প্রথম থেকেই রক্তপাত এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এজন্য তিনি সামরিক বাহিনীর সদস্যদের ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সাহসের প্রশংসা করেন।

    এর আগে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ বাদ দিয়ে ওয়াগনারের সেনাদের ফিল্ড ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেন ইয়েভগেনি প্রিগোজিন। বিনিময়ে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নেওয়া হবে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রিগোজিন বেলারুশে চলে যাবেন, তার মামলা তুলে নেওয়া হবে।

    তবে, প্রিগোজিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলমান রয়েছে। সূত্র বলেছে, প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) মামলাটি তদন্ত করছে বলে কোমেরসান্ত পত্রিকা জানিয়েছে।

    এর আগে গত শনিবার প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানিয়েছিল, সশস্ত্র বিদ্রোহ সংঘটিত করার অভিযোগে রাশিয়ার দণ্ডবিধির ২৭৯ ধারায় গত শুক্রবার প্রিগোশিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করে এফএসবি। ভাড়াটে যোদ্ধাদের এই বাহিনীর একটি শিবির আক্রান্ত হয়েছে অভিযোগ করে প্রিগোশিন মস্কো অভিমুখে ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে যাত্রা শুরুর ঘোষণা দিলে মামলাটি করা হয়। দোষী সাব্যস্ত হলে তার ১২ থেকে ২০ বছরের সাজা হতে পারে।

    এদিকে ভাগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির (পিএমসি) প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছে তার বাহিনী।

    সোমবার ১১ মিনিটের এক অডিও বার্তায় ভাগনারপ্রধান এ দাবি করেছেন।

    বিদ্রোহ থেকে সরে আসার পর প্রথমবারের মতো দেওয়া এই অডিও বার্তায় প্রিগোশিন বলেন, আমরা রাশিয়ার নেতৃত্বকে উৎখাত করার জন্য যাত্রা করিনি। ভাগনারপ্রধান আরও বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি সই এবং ১ জুলাই থেকে তার ভাড়াটে বাহিনী বিলুপ্ত করা নিয়ে কোনো মতৈক্য হয়নি।

    এ ছাড়া রাশিয়ার বিমানবাহিনীকে আঘাত করতে বাধ্য হয়েছেন উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন প্রিগোশিন। তিনি বলেন, রুশ সেনাদের রক্তপাত এড়াতে তারা (ভাগনার বাহিনী) মস্কো অভিমুখী যাত্রা থেকে সরে আসে বলে জানান তিনি।

    গত শুক্রবার রাতে ওয়াগনার রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেয়, পরে তারা রস্তোভ-অন-দনে রাশিয়ার সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় জেলার সদরদপ্তর দখলে নেয় এবং মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তারা বিদ্রোহে ক্ষান্ত দেয় এবং ক্যাম্পে ফিরে যায়।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬