Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক হাজার পরিবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৪১

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক হাজার পরিবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৪১

    দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক হাজার পরিবার

    টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। ভারী বৃষ্টি আর প্রচণ্ড বাতাসে রাজধানী সিউলের কয়েকটি এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এছাড়া সিউলের দক্ষিণ-পশ্চিম এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৪ হাজার পরিবার। অফিসপাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এজন্য বিমানের বহু ফ্লাইটও বাতিল করা হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) গভীর রাতে সিউলের সিওডাইমুন-গু-এর হংজে-ডং এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রচণ্ড বাতাসে ওই এলাকায় একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুতের লাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ে।

    ফলে ২ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এছাড়া রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সিউলের উত্তর-পূর্ব এলাকার ডোবং-গুতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে আরও ২ হাজার পরিবার।

    কোরিয়া ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে চলমান এই বিদ্যুৎ বিভ্রাট ঠিক করার জন্য কাজ করছে একটি প্রতিনিধিদল। তবে এখনও সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
     

    রাতভর ভারী বৃষ্টির কারণে শুক্রবার (১৪ জুলাই) ভোরে উত্তর সিউলের নওন-গুতে বাসিন্দাদের জন্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়। বৃষ্টিপাতের কারণে সিউলের প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হান নদীর পানিও বহুগুণ বেড়েছে।

    ভারী বর্ষণে অধিকাংশ রাজধানীর এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে আরও জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহত্তর সিউলে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৮০ মিলিমিটারের মতো ভারী বৃষ্টিপাত হবে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শুক্রবার (১৪ জুলাই) এক জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকের পর অতিপ্রবল বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওই এলাকার শতাধিক ব্যক্তিকে নিরাপদ স্থানের সরিয়ে নেওয়া হয়েছে। সিউলের ভূগর্ভস্থ বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে কিছুক্ষণ পরপরই মোবাইল এসএমএসের মাধ্যমে জনসাধারণকে সতর্কতা জারি করেছে কোরিয়ার আবহাওয়া অধিদফতর।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬