Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৫৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৫৫

    চীনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি

    চীনে রেকর্ড রাখা শুরুর পর থেকে গত কয়েক দিনে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গতকাল বুধবার বেইজিংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রবল বর্ষণে গত কয়েক দিনে ২০ জনের প্রাণহানি ঘটেছে। আরো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছে।

    নিহতদের মধ্যে ১১ জনই রাজধানী বেইজিংয়ের বাসিন্দা। গত সপ্তাহের প্রচণ্ড ঝড় ‘সুপার স্টর্ম’ আখ্যা পাওয়া দকসুরির অবশিষ্ট প্রভাবে গতকাল পর্যন্ত টানা পঞ্চম দিন প্লাবিত হয় বেইজিংয়ের বিভিন্ন এলাকা। এরই মধ্যে দেশের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে আরেক সামুদ্রিক ঝড় বা টাইফুন। তিন সপ্তাহের মধ্যে এটি হবে চীন তথা পূর্ব এশিয়ায় আঘাত হানা তৃতীয় ঝড়।

    ঝড়টি এরই মধ্যে প্রতিবেশী জাপানের দক্ষিণের ওকিনাওয়া দ্বীপে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। বেইজিংয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ‘চলতি ঝড় চলাকালে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ৭৪৪.৮ মিলিমিটার বা ২৯.৩ ইঞ্চি। এর আগের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ১৮৯১ সালের ৬০৯ মিলিমিটার।’

    চীনে চলতি সপ্তাহে গতকাল পর্যন্ত ৪০ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে, যা জুলাই মাসের পুরো গড় বৃষ্টিপাতের সমান।

    মূলত ঝড় ডাকসুরির কারণে প্রবল বৃষ্টি হয়েছে।
    চীনের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টানা ভারি বৃষ্টির জেরে সবচেয়ে খারাপ অবস্থা বেইজিংয়ে। বন্যা পরিস্থিতির কারণে সেখানকার বহু রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অনেক গাছ। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।

    বেইজিং এবং নিকটবর্তী শহর তিয়ানজিন ও ঝুওঝোতে ভারি বৃষ্টির জেরে পানিবন্দি হয়েছে একাধিক এলাকা। তিয়ানজিনে পানিবন্দি এক লাখ ২৫ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে প্রশাসন। বেইজিংয়ের পূর্বে অবস্থিত এই এলাকায় ভারি বৃষ্টির জেরে ইয়ংদিং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীসংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গতদের স্থান হয়েছে এলাকার স্কুল ও সরকারি ভবনগুলোতে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও।

    ঘূর্ণিঝড় ডাকসুরি বেইজিংয়ের আশপাশেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী বেইজিং এবং হুবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বেইজিং ও এর আশপাশের অঞ্চলে একাধিক গাড়ি বানের পানির স্রোতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। একটি গাড়ি থেকে ভাগ্যক্রমে আরোহীকে বের করা সম্ভব হয়।

    ২০১২ সালের পর বেইজিংয়ে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। বর্ষণের পাশাপাশি কয়েক মাস ধরে চীনে ব্যাপক তাপমাত্রা বিরাজ করছে। রেকর্ড তাপমাত্রার ঘটনাও ঘটেছে। অতিবৃষ্টির পাশাপাশি অতি তাপমাত্রার এসব চরমভাবাপন্ন আবহাওয়া ঘটনা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

    সূত্র : এএফপি

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬