Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ফ্রান্সের দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৪:১৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ফ্রান্সের দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৪:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৩ ১৪:১৭

    ফ্রান্সের দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার

    পূর্ব আফ্রিকার দেশ নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক জান্তা। অভ্যুত্থানকারী জান্তার এ নির্দেশের মাধ্যমে দেশটির চলমান সমস্যা আরও ঘনীভূত হয়েছে।

    এছাড়া যদি বহিঃদেশের সেনারা নাইজারে আক্রমণ করে তাহলে তাদের সহায়তায় এগিয়ে আসার জন্য মালি ও বুরকিনা ফাসোর সেনাদের নাইজারে প্রবেশের অনুমোদনও দিয়েছে তারা।

    শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। পূর্ব আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস হুমকি দিয়েছে— যদি বাজোয়ামের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা সামরিক অভিযান চালাবে।

    ফ্রান্সের দূত সালভিন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ দিয়ে শুক্রবার একটি চিঠি পাঠানো হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানে হয়েছিল। কিন্তু তিনি এতে যোগ দেননি। ফলে তাকে নাইজার থেকে বহিষ্কার করা হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, ‘ফ্রান্সের সরকারের কার্যক্রম নাইজারের স্বার্থবিরোধী।’

    তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা মানবে না বলে ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, ‘ফরাসি দূতকে নাইজার ছাড়ার নির্দেশ দেওয়ার কোনো অধিকার অভ্যুত্থানকারীদের নেই।’

    তারা আরও বলেছে, এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র নাইজারের নির্বাচিত সরকার দিতে পারে।

    একটা সময় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল নাইজার। দেশটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও তাদের একটি প্রভাব রয়ে যায়। এমনকি গত মাসের অভ্যুত্থানের আগে নাইজার ফ্রান্সের মিত্রই ছিল। দেশটিতে এখনো প্রায় দেড় হাজার ফরাাসি সেনা অবস্থান করছেন।

    নাইজারের জান্তা প্রধান জেনারেল আব্দররহমান চিয়ানি শুক্রবার দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে তিনি নাইজারে কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে মালি ও বুরকিনা ফাসোকে এগিয়ে আসার অনুমোদন দিয়েছেন।

    ইকোওয়াস যখন নাইজারে সামরিক অভিযানের হুমকি দেয় তখনই মালি ও বুরকিনা ফাসো পাল্টা হুমকি দিয়েছিল, এ অভিযান তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার সামিল হবে। বর্তমানে এ দুটি দেশও পরিচালিত হচ্ছে সামরিক জান্তার দ্বারা।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬