Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইডালিয়ায় লন্ডভন্ড ফ্লোরিডা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৩৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইডালিয়ায় লন্ডভন্ড ফ্লোরিডা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৩৯

    ইডালিয়ায় লন্ডভন্ড ফ্লোরিডা

    মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ইডালিয়ায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল।

    বুধবার (৩০ আগস্ট) অঙ্গরাজ্যটির বিগ বেন্ড এলাকায় ইডালিয়া আছড়ে পড়ে। মেক্সিকো উপসাগর থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি বিধ্বংসী বাতাস ও ঝড় নিয়ে আঘাত হানে।

    ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডায় ১২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন ইডালিয়ার আঘাতে বহু গাছপালা উপড়ে পড়েছে। এছাড়াও সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইডালিয়ার প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৯ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে সাগরতীরবর্তী এলাকায়। এতে বহু এলাকা তলিয়ে গেছে।

    এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ফ্লোরিডার বেশিরভাগ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রন ডিস্যান্টিস। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যের কয়েক হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

    ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, বুধবার বিকাল পর্যন্ত ইডালিয়ার ফলে মার্কিন এয়ারলাইন্সগুলোর ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।বুধবার রাত পর্যন্ত ফ্লোরিডায় ২ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল এবং জর্জিয়ায় ২ লাখ ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছিলেন যে ঝড় এখনও খুব বিপজ্জনক। 

    ঘূর্ণিঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি। 

    ফ্লোরিডার হাইওয়ে পেট্রোল জানিয়েছে, টাম্পার উত্তরে পাস্কো কাউন্টিতে একজন চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে তার মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত পাওয়া একমাত্র মৃত্যুর ঘটনা।

    এর আগে, মঙ্গলবার কিউবায় আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী হারিকেন ইডালিয়া। এতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির রাজধানী হাভানা। উপড়ে যায় গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর। হারিকেনের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বহু এলাকা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। 

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬