Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘কৌশলগত পারমাণবিক হামলার মহড়া’ করল উত্তর কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ‘কৌশলগত পারমাণবিক হামলার মহড়া’ করল উত্তর কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪১

    ‘কৌশলগত পারমাণবিক হামলার মহড়া’ করল উত্তর কোরিয়া

    ‘কৌশলগত পারমাণবিক হামলার’ অনুকরণে মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। এতে দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করা হয়েছে। খবর আলজাজিরার।

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়, পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে দেশটি প্রস্তুত থাকবে বলে ‘শত্রুদের সতর্ক’ করতে শনিবার ভোরে এ মহড়া চালানো হয়। একইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদারে পুনরায় অঙ্গীকার করা হয়েছে।

    মক পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় পীত সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। সেগুলো পূর্বনির্ধারিত ১৫০ মিটার উচ্চতায় দেড় হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে পিয়ংইয়ং চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক মহড়ার মধ্যে এটি ছিল সর্বশেষ। এর মধ্যে দেশটির একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

    দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া উলচি ফ্রিডম শিল্ড টানা ১১ দিন চলার পরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শেষ হয়েছে। এতে অংশ নিয়েছে বি-ওয়ান বি বোমারু বিমানও। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এই মহড়াকে যুদ্ধের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে। বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন কৌশলগত বোমারু বিমান মোতায়েনের প্রতিবাদ জানিয়েছে দেশটি।

    সফল পারমাণবিক হামলার মহড়া নিয়ে পিয়ংইয়ংয়ের রোববারের দাবি প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইয়োনহাপকে বলেন, ‘এক বিশ্লেষণে দেখা গেছে, উত্তর কোরিয়ার আজ সকালে দেওয়া ঘোষণাটি অতিরঞ্জিত। তারা সবকিছুতে সফল হয়নি।’ 

    কেসিএনএ রোববার এক পৃথক প্রতিবেদনে জানায়, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে শক্তিশালী করার ওপর জোর দিতে দেশটির নেতা কিম জং উন পুকজং মেশিন কমপ্লেক্স এবং একটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার (২৯ আগস্ট) কিম একটি প্রশিক্ষণ কমান্ড পোস্টও পরিদর্শন করেছেন, যেখানে তিনি দক্ষিণের মূল সামরিক পোস্টে একযোগে অত্যন্ত তীব্র হামলা চালানোসহ ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার বিবরণ দিয়েছেন।

    উত্তর কোরিয়া ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে তাদের সামরিক প্রতিরোধ বাড়াচ্ছে। এছাড়া গত মাসে উভয়ের মধ্যে হওয়া সামরিক সহযোগিতা বাড়ানোর চুক্তির সমালোচনা করেছে দেশটি।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬