Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিতে বন্যা, রাস্তা-সাবওয়েতে পানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিতে বন্যা, রাস্তা-সাবওয়েতে পানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫০

    নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিতে বন্যা, রাস্তা-সাবওয়েতে পানি

    রেকর্ড বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যা দেখা দিয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টানা বৃষ্টিতে  তলিয়ে গেছে শহরটির বিরাট অংশ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরটির রাস্তা, স্কুল, সাবওয়ে ও অনেক ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে গেছে। খবর সিএনএনের।

    মার্কিন গণমাধ্যমটি জানায়, শুক্রবার সকালের দিকে টানা বৃষ্টিতে খুব দ্রুত পানি বেড়ে যায়। বেজমেন্টে থাকা অনেক গাড়ি পানিতে তলিয়ে যায়। শহরের সবচেয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এলাকাটিতে ২০৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ১৯৪৮ সালের পর সর্বোচ্চ। ব্রুকলিনে শুক্রবার সকালের তিন ঘণ্টায় এক মাসের সমান বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।

    এমন বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, উষ্ণ বায়ুমণ্ডল একটি বিশাল স্পঞ্জের মতো কাজ করে এবং বেশি মাত্রায় জলীয় বাষ্প শোষণ করতে পারে, যা পরে ছিটিয়ে দিতে সক্ষম হয়। আর এতেই অতিবৃষ্টির সঙ্গে মুহূর্তেই বন্যা দেখা দেয়।

    শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগরওয়ালা বলেন, ‘সামগ্রিকভাবে আমরা জানি, এই পরিবর্তিত আবহাওয়ার ধরনটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। অবকাঠামোগুলো দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারছে না।’

    শুক্রবার সন্ধ্যা নাগাদ নিউইয়র্কজুড়ে ৭৬ দশমিক ২ থেকে ১৫২ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। পরে ধীরে ধীরে বৃষ্টি কমে আসে এবং একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার জেরে শহরে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। স্থানীয় একটি সম্প্রচারমাধ্যমে সেওয়া সাক্ষাৎকারে গভর্নর বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ভ্রমণে না যাওয়ার জন্যও বলেন তিনি। 

    ক্যাথি হোচুল বলেন, ‘এখনকার আবহাওয়া খুবই চ্যালেঞ্জিং। এটি জীবনের জন্য হুমকির ঘটনা। আমি সব নিউইয়র্কবাসীকে সতর্কতা মেনে চলার জন্য বলছি।’ নিউইয়র্কের পর নিউজার্সি প্রদেশেও জরুরি অবস্থা জারি করেন গভর্নর পিল মারফি। 

    নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, প্লাবিত শহরের ছয়টি বেসমেন্টে দমকলকর্মীরা উদ্ধার কাজ করেছেন। শহরটির স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শহরের থাকা এক হাজার ৪০০ স্কুলের মধ্যে দেড়শটিতে বন্যার পানি প্রবেশ করেছে। এসব স্কুল শুক্রবারও খোলা ছিল।’

    বেশ কয়েকটি রেললাইন ও সাবওয়েতে বন্যার পানি পাওয়া গেছে। এতে করে পরিবহণ পরিষেবায় ব্যাপক ব্যাঘাত ঘটে। ব্রুকলিনের ১০টি রেললাইন ও উত্তরের তিনটি মেট্রোলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। 

    আগামী সাত দিনে আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬