Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, হতাহত ৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ১০:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ১০:৫১

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, হতাহত ৪৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ১০:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ১০:৫১

    মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, হতাহত ৪৭

    ভারতের মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে লাগা বিধ্বংসী আগুনে এখন পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আহতদের মধ্যে ২৫ জনকে পাঠানো হয়েছে এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে। বাকি ১৫ জনকে পঠানো হয়েছে কুপার হাসপাতালে।

    জানা যায়, পশ্চিম মুম্বাইয়ের গোরেগাওঁ এলাকার একটি বহুতল ভবনে ভোররাত ৩টা ৫ মিনিটে আগুন লাগে। ছয় তলা ভবনটি গোরেগাওঁয়ের এমজি রোডে অবস্থিত। অগ্নিদগ্ধ ভবনটির নাম জয় ভবানী বিল্ডিং। 

    কর্মকর্তারা জানিয়েছেন, ভোররাতে আগুন লেগে তা নিচের তলার দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থে আগুনের লেলিহান শিখা ওপরের তলাগুলিতে পৌঁছতে শুরু করে। এ সময় বিল্ডিংয়ের নিচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। এতে ওপরের তলায় বহু মানুষ আটকা পড়ে। নিচের তলায় আগুন ছড়িয়ে পড়ায় কেউ বিল্ডিং ছাড়তে পারছিলেন না।

    মুম্বাইয়ের দমকল কর্মকর্তা রবীন্দ্র অম্বুলগেকর জানান, ২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল এই জয় ভবানী বিল্ডিংটি। এতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। ভবনে থাকা লিফটটি ছিল বহু পুরনো। লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলোতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। 

    আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ৮টি ইউনিট। সঙ্গে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী গাড়ি গিয়ে পৌঁছায় সেখানে। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

    তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬