Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২০:০৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২০:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৩ ২০:০৫

    ভারত থেকে কূটনীতিকদের সরিয়ে নিল কানাডা

    শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডের জেরে ১০ অক্টোবরের মধ্যে অন্তত ৪০ কানাডীয় কূটনীতিককে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। এ সপ্তাহের শুরুর দিকে দেওয়া এ নির্দেশের পর নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশিরভাগ কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছে কানাডা। 

    শুক্রবার কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভির এক প্রতিবেদনের বরাত এ খবর জানিয়েছে। 

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, তাদের দেশের নাগরিক শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত থাকতে পারেন। তার এ বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 

    ভারত এ অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় একজন ভারতীয় কর্মকর্তাকে অটোয়া থেকে বহিষ্কারের প্রতিবাদে কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে দিল্লি। 

    নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সিটিভি নিউজ জানিয়েছে, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। 

    সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়া দিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডিয়ান কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে। 

    গতকাল বৃহস্পতিবার ভারত দিল্লিতে কানাডীয় কূটনৈতিক হ্রাস করতে অটোয়াকে নির্দেশ দেয়। একই সঙ্গে দিল্লি অভিযোগ তোলে, কিছু কানাডীয় কূটনৈতিক নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে জড়িত, যা দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে। 

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, নয়া দিল্লিতে দুই দেশের কূটনৈতিকদের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। 

    তবে এই মুখপাত্র অটোয়াকে ১০ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে করা প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, আমি কূটনৈতিক আলাপের গভীরে যেতে চাই না।

    কানাডা ভারতের সঙ্গে হরদীপ হত্যা সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ আদান-প্রদান করেছে কি না জানতে চাইলে বাগচী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, যদি কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক তথ্য নয়াদিল্লির সঙ্গে আদান-প্রদান করা হয়, তবে তা উন্মুক্ত।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬