Journalbd24.com

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু: সেভ দ্য চিলড্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২২

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    গাজায় প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু: সেভ দ্য চিলড্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২২

    গাজায় প্রতি ১০ মিনিটে এক শিশুর মৃত্যু: সেভ দ্য চিলড্রেন

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রতি ১০ মিনিটে সেখানে একটি শিশুরু মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ দাবি করেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সংস্থাটি জানিয়েছে, দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। 

    সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনি শাখার আঞ্চলিক পরিচালক জেসন লি বলেছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। জেরুজালেম থেকে বিবিসির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সেখানে আহত ২০ হাজার বেসামরিক নাগরিকের তিনজনের মধ্যে একজনই শিশু।

    জনাকীর্ণ পরিস্থিতি এবং স্বাস্থ্যবিধির অভাবে সেখানে সংক্রামক রোগ বাড়ছে বলেও জানান তিনি। জেসন লি বলেন, সেখানে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মতে, গাজায় যে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে তা সাগরের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। সেখানে আরও বেশি খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানির প্রয়োজন।

    প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে। কিন্তু গত কয়েক সপ্তাহে গাজায় যে পরিস্থিতি চলছে তা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো পরিস্থিতির চেয়ে ভয়াবহ হয়ে উঠেছে। 

    এর আগে সেভ দ্য চিলড্রেন জানিয়েছিল, ২০১৯ সালের পর বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতের কারণে বছরে যত শিশুর মৃত্যু হয়েছে; গত তিন সপ্তাহে গাজায় তার চেয়ে বেশি শিশু নিহত হয়েছে।

    এর আগে গত রোববার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে শিশু বিষয়ক এই এনজিও একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে জানানো হয়, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ৩ হাজার ৩২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া পশ্চিমতীরে মারা গেছে আরও ৩৬ শিশু।

    জাতিসংঘ মহাসচিবের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ২৪টি দেশে মোট ২ হাজার ৯৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামাসের হামলায় ইসরাইলে ১৪০০ জন নিহত হয়েছে। এ ছাড়া ২২৯ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি করা হয়।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬