Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে ইসরাইলের স্নাইপার সেনা, ট্যাঙ্ক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ২২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ২২:২২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে ইসরাইলের স্নাইপার সেনা, ট্যাঙ্ক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ২২:২২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ২২:২২

    গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে ইসরাইলের স্নাইপার সেনা, ট্যাঙ্ক

    গাজায় বর্তমানে কী ঘটছে তা ভাষায় বর্ণনা করার মতো শব্দও হারিয়ে গেছে। ক্রমাগত কানে আসছে গুলি আর বিস্ফোরণের শব্দ। পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলের স্নাইপার সেনা, ট্যাঙ্ক। হাসপাতালের ভেতরেও জায়গা থেকে নড়লেই চালানো হচ্ছে গুলি। নিবিড় পরিচর্যা বিভাগকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে।
     
    হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের মূল অক্সিজেন লাইন। ছাড় দেওয়া হচ্ছে না আইসিইউতে থাকা মৃত্যুর পথযাত্রীদেরও। হাসপাতালের মেঝে থেকে শুরু করে দেওয়াল সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। গুলির ভয়ে সেগুলোও পরিষ্কার করা যাচ্ছে না। হাসপাতালের বাইরেও বের হতে পারছে না কেউ। কিছু পরিবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের ওপরও চালানো হয়েছে হামলা। হাসপাতালের বাইরে এখনো পড়ে আছে তাদের লাশ। তবুও লাশ উদ্ধারে কেউ এগিয়ে যেতে পারছেন না। গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের অবরুদ্ধ অবস্থা নিয়ে যুগান্তরকে লিখলেন আল-শিফা হাসপাতালের মহাপরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমেয়া ও গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল কুদরা

    গত তিনদিন ধরেই আল-শিফা হাসপাতালে হামলা চালাচ্ছে ইসরাইল। তবে শনিবার রাত থেকেই একেবারে ঘিরে রেখেছে আল-শিফা। কিছুক্ষণ পরপরই হামলা চালাচ্ছে। এই বর্ণনাগুলো যখন আপনাকে দিচ্ছি তার কয়েক মিনিট আগেও ড্রোন থেকে গুলি চালিয়েছে হাসপাতালের ভেতরে। তারও খানিক আগে (ঘণ্টাখানিক) হাসপাতালের অস্ত্রোপচারের সম্প্রসারিত ভবনের পঞ্চম তলায়ও হামলা চালিয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিটেও আঘাত করেছে ইসরাইলের আর্টিলারি বাহিনীর মর্টার শেল। হয়তো কয়েক ঘণ্টা বা কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হবে আল-শিফা। কাল নতুন আরেকটি প্রেস বিজ্ঞপ্তি বা সাক্ষাৎকার দেওয়ার জন্য বেঁচে থাকব কি-না জানি না (ডা. মোহাম্মদ আবু সেলমেয়া)! নতুন কোনো রোগী বা আহত কাউকে চিকিৎসার সৌভাগ্য হবে কি-না তা-ও জানি না!

    বিশ্ব থেকে এখন পুরোপুরি বিচ্ছিন্ন আল-শিফা হাসপাতাল। কোনো পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই অথবা ইন্টারনেট নেই। সেনাবাহিনী হাসপাতাল ঘিরে রাখায় বাইরে থেকে কোনো খাবারও সরবরাহ করা যাচ্ছে না। বিদ্যুতের অভাবে আইসিইউতে থাকা ৪ রোগীর মৃত্যু হয়েছে। স্তূপ করে রাখা হয়েছে প্রায় ১০০ লাশ। হাসপাতালের বাগানে তাদের দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হামলার ভয়ে দাফনের কাজেও হাত দিতে পারছেন না ভেতরে থাকা সদস্যরা।

    আল-শিফা হাসপাতালে থাকা রোগীরা মুহূর্তের মধ্যে মারা যাচ্ছেন। হামলায় নিহত হচ্ছেন ইনকিউবেটরে থাকা শিশুসহ অন্য আহতরা। নিবিড় পরিচর্যা ইউনিটে এক যুবকের মৃত্যু হয়েছে। সদ্য জন্ম নেওয়া শিশুকে সাহায্য করতে ইনকিউবেটরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন মেডিকেল ক্রুর একজন সদস্য। সেই সময় তাকেও গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনাবাহিনী (ডা. আশরাফ আল কুদরা)। 

    হাসপাতাল থেকে বাইরেও বের হতে পারছেন না কেউ। আল-শিফা হাসপাতালে আশ্রয় নেওয়া কিছু বাস্তুচ্যুত পালানোর চেষ্টা করলে হাসপাতালের গেটের কাছে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ।  আইসিইউতে থাকা অন্য রোগীদেরও মৃত্যু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল বেবি কেয়ার ইউনিটে থাকা এক (এসসিবিইউ) নবজাতকও রয়েছে এই তালিকায়।

    ইসরাইলের হামলায় কৃত্রিম কিডনি ইউনিটে আগুন লেগেছে। পানি না থাকায় বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে কোনো আহতদের হাসপাতালে নিয়ে আসা যাচ্ছে না। হাসপাতালের সামনের গেটগুলোও আক্রমণ করে ধ্বংস করা হচ্ছে।  

    হাসপাতালের গেটসহ বিভিন্ন আঙিনায়ও আশ্রয় নিয়েছিলেন রোগীসহ অন্যান্য বাস্ত্যুচ্যুত ফিলিস্তিনি। এছাড়াও উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশেও হামলা অব্যাহত রয়েছে। হাসপাতালের কাছাকাছি বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে কয়েক ডজন বিমান হামলা চালানো হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬