Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:১৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১২:১৬

    গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় শঙ্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি একের পর এক হাসপাতালেও বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান বাহিনী।

    সর্বশেষ উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে (রুমাহ সাকিত ইন্দোনেশিয়া) বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ হামলায় শঙ্কিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

    সোমবার রাতে জাতিসংঘের সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে সর্বশেষ হামলার ঘটনায় আমরা শঙ্কিত। রোগীসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিকদের কখনোই এ ধরনের ভয়াবহতার মুখে পড়া উচিত নয় এবং বিশেষ করে হাসপাতালের ভিতরে থাকাকালীন।’

    বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলেছে, ‘সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইন্দোনেশিয়ান হাসপাতালটি এখনও অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে কেউ ঢুকতে বা বের হতে পারছে না। যারাই সেখান থেকে বের হতে চেয়েছে, তাদের দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। উত্তর গাজা ও গাজা শহরের অন্যান্য হাসপাতালগুলোর মতো এই হাসপাতালটিও কয়েক সপ্তাহ ধরে বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় ওষুধের তীব্র ঘাটতিতে রয়েছে। হাসপাতালটি কেবল মৌলিক পরিষেবা প্রদান করতে সক্ষম। এ অবস্থায় অবরুদ্ধ পরিস্থিতি গুরুতর আহতদের জীবন এবং অন্যান্য চিকিৎসা জরুরি অবস্থাকে তাৎক্ষণিক ঝুঁকিতে ফেলছে।’

    বিবৃতিতে আরও বলা হয়, ‘গত ছয় সপ্তাহ ধরে গাজার স্বাস্থ্য পরিষেবাগুলোতে ক্রমাগতভাবে হামলা চালানো হচ্ছে। এর ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল থেকে জোরপূর্বক রোগী, স্বাস্থ্যকর্মী ও আশ্রয় নেওয়া মানুষকে বের করে দেওয়া হচ্ছে। এতে প্রাণহানির ঘটনা ঘটছে।’

    জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলেছে, ‘৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত পাঁচ দফা হামলার শিকার হয়েছে ইন্দোনেশিয়ান হাসপাতাল। হামলায় ইতোমধ্যে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে এটি। এমন দৃশ্য দেখে বিশ্ব নীরব থাকতে পারে না। এই হাসপাতালগুলো নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত। কিন্তু, তা এখন মৃত্যু, ধ্বংস ও হতাশার দৃশ্যে রূপান্তরিত হয়েছে।’

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ৭ অক্টোবরের পর থেকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের স্বাস্থ্য পরিষেবায় ৩৩৫টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

    গাজার উত্তরাঞ্চলে বড় হাসপাতালগুলোর একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, গত রোববার (১৯ নভেম্বর) কোনো ধরনের পূর্বসতর্কতা না দিয়ে ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে এবং হামলা চালায়। এতে ১২ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ও রোগী আছেন। ইসরায়েলি ট্যাংক এখনো হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬