Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪৮

    যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

    পশ্চিমা দেশগুলোর নিন্দার মুখে এ বছর রেকর্ডভাঙা অস্ত্র পরীক্ষার অংশ হিসেবে আজ সোমবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিউল ও টোকিও’র কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

    গতকাল রোববার রাতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় মিত্রদের সঙ্গে উত্তর কোরিয়ার বাকযুদ্ধ চলার মধ্যেই আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

    দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আজ তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। জাপান সাগরে বিধ্বস্ত হওয়ার আগে ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বলে জানিয়েছে তারা।

    দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি আড়াআড়িভাবে উড়ার চাইতে বেশ ওপর দিক দিয়ে চলে যায়। এর আগে পিয়ংইয়ং জানিয়েছিল যে, প্রতিবেশি দেশগুলোর অনেক ওপর দিয়ে উড়ে চলে যাওয়ার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে তারা।

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রটি ছিল যুক্তরাষ্ট্রের যে কোনো এলাকায় আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিনগো মিয়াকে বলেন, ‘এবার আইসিবিএম শ্রেণির ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ওয়ারহেডসহ ক্ষেণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পথ পরিক্রমণে সক্ষম বলে আমাদের হিসাব বলছে। আর এই হিসাব অনুসারে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো এলাকায় আঘাত হানতে পারবে।’

    ২০০৬ সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটিকে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়ে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে।

    জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজকের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, এই ঘটনা শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

    উল্লেখ্য, উত্তর কোরিয়া এর আগে জুলাই মাসেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬