Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৯০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৯০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৩ ১৩:৫০

    জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৯০

    গাজা উপত্যকার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি সেখানকার হাসপাতালগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েল বলেছে, তারা গাজা সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সবচেয়ে বড় সুড়ঙ্গটি খুঁজে পেয়েছে। ইসরায়েলে হামলা চালাতে হামাস এই সুড়ঙ্গ ব্যবহার করে আসছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

    জাবালিয়া শরণার্থী শিবিরের একজন বাসিন্দা জানান, সেখানে ইসরায়েলের হামলায় নিহত ৯০ জনের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা আরও মৃতদেহ বের করে আনতে ও আহতদের উদ্ধার করতে ধ্বংসস্তুপ খুঁড়তে শুরু করেছে বলেও জানান তিনি।

    ফিলিস্তিন ভিত্তিক বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়ায় বেসামরিক লোকজনের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় অনেক লোক আহত হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

    এদিকে, হাসপাতালে অভিযান শেষ হয়েছে এমন ঘোষণা দেওয়ার পরেও গাজার নাসের হাসপাতালে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় হাসপাতালটির প্রসুতি বিভাগের এক শিশু নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গ্যাব্রেয়াসুস বলেছেন তিনি গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এছাড়া আল শিফা হাসপাতালের পরিস্থিতিকে তিনি ‘পুরোপুরি ভয়াল দৃশ্য’ হিসেবে অভিহিত করেছেন।   

    গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় শরণার্থী শিবিরে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে। আলজাজিরার একটি ভিডিওতে ওই হামলার পর একটি সরু ও অন্ধকারাচ্ছন্ন গলিপথে উদ্ধার কর্মীদের দেখা যায় আহত লোকজনকে সরিয়ে নিতে। এই শিবিরটিতে এর আগেও কয়েকবার হামলা করেছে ইসরায়েল।

    ওয়াফার প্রতিবেদনে জানানো হয়, অধিকৃত পশ্চিম তীরেও রাতের বেলায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। সেখানকার কালকিলিয়া এলাকায় ইসরায়েলি সৈন্যদের গুলিতে দুজন আহত হয়েছে। এছাড়া পশ্চিম তীরের নাবলুস, জেরিকো, হাবলা, ধেইশে, ইয়াত্তা প্রভৃতি এলাকাগুলোতেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে।

    এদিকে, ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান আবারও হামাসের সঙ্গে বন্দি বিনিময় করতে মধ্যস্থতাকারীদের সবুজ সংকেত দিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬