Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় একদিনে ইসরায়েলের ২৪ সেনা নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:২৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজায় একদিনে ইসরায়েলের ২৪ সেনা নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪ ২১:২৯

    গাজায় একদিনে ইসরায়েলের ২৪ সেনা নিহত

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর এক দিনে এটাই ইসরায়েলের সর্বোচ্চ সেনা নিহতের ঘটনা।

    মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, কিসুফিম সীমান্ত এলাকায় সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে হতাহতের এ ঘটনা ঘটেছে। ২১ সেনা এক বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন। পৃথক ঘটনায় একই দিনে আরও তিন সেনা নিহত হয়েছেন।

    হাগারি জানান, সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০০ মিটার ভেতরে অভিযান চালাচ্ছিল সেনারা। সেখানে তারা গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের অবকাঠামো এবং স্থাপনা ধ্বংস করছিল। এসময় হামাস যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের উদ্দেশে গ্রেনেডযুক্ত রকেট হামলা চালায়। সে সময় কাছের দুই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনের ভেতরে ও বাইরে অবস্থানরত সেনাদের ওপর ধসে পড়ে।

    হাগারি বলেন, ‘ভবন দুটি উড়িয়ে দেয়ার জন্য সেনারা মাইন পুঁতে রেখেছিল। হঠাৎ কেন বিস্ফোরণ ঘটল তা আমরা যাচাই-বাছাই করে দেখছি এবং এ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’

    সোমবার এসব সেনা নিহতের ঘোষণার খবরে মঙ্গলবার সকালটা অসহনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। এক্সে তিনি লিখেছেন, নিহতরা হলো ইসরায়েলের বীর, দেশপ্রেমিক, দেশের রক্ষক। তিনি আরও লিখেছেন, এসব যোদ্ধার পরিবারের কাছে আমি বিপুল পরিমাণ সহমর্মিতা জানিয়েছি। এই কঠিন সময়ে পুরো ইসরায়েলি জাতি তাদের পাশে আছে। 

    অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, এসব মৃত্যু আমাদেরকে যুদ্ধের লক্ষ্য অর্জনে আমাদেরকে বাধ্য করছে। মঙ্গলবার সকালকে তিনি কঠিন এবং বেদনাময় বলে বর্ণনা করেছেন।

    সামরিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধে সেনাদের বিপুল ক্ষয়ক্ষতি ইসরায়েলকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। 

    তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬