Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:১৬

    মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত

    মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তিনি ভারতবিরোধী বলে পরিচিত। ক্ষমতায় আসার পরেই তিনি মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেন। বিষয়টি নিয়ে বহুবার দ্বিপাক্ষিক আলোচনা হয়।

    তবে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয় সম্মত হয়েছে ভারত। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

    প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ ভারতের তিনটি আকাশযান (বিমান ও হেলিকপ্টার) পরিচালনা ও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। 

    শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ-স্তরের কোর গ্রুপের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় এ বৈঠকে দুদেশের চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন দুদেশের শীর্ষ কূটনীতিকরা।

    পরে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে এক বিবৃতিতে জানায়, দ্বিপাক্ষিক এ বৈঠকটিতে ফলপ্রসূ আলোচনায় ভারত সরকার দু-ধাপে আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহার করতে সম্মত হয়েছে।

    মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ এবং মে মাসের মধ্যে দুই ধাপে ভারতীয় সেনাদের সরিয়ে নিতে ভারত সম্মত হয়েছে।

    বৈঠকে উভয়পক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করে। উভয় মন্ত্রণালয়ের সম্মতিতে উচ্চ-স্তরের কোর গ্রুপের পরবর্তী বৈঠকটি পারস্পরিক সম্মত তারিখে মালদ্বীপে অনুষ্ঠিত হবে।

    ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মালদ্বীপের জনসাধারণকে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় আকাশযানগুলো মজুত থাকবে—এ বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ।

    এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু আনুষ্ঠানিকভাবে ভারতকে ১৫ মার্চের মধ্যে তাদের সামরিক কর্মীদের প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন।

    মালদ্বীপ সরকারের তথ্যমতে, দেশটিতে বর্তমানে ভারতের ৭৫ জন সেনা ও দুটি আল্ট্রালাইট হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান অবস্থান করছে। 

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬