Journalbd24.com

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নাভালনির মৃত্যু ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৯

    আরো খবর

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    নাভালনির মৃত্যু ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৯

    নাভালনির মৃত্যু ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

    রাশিয়ার অ্যাক্টিভিস্ট অ্যালেক্সি নাভালনির মৃত্যু ইস্যুতে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। যেই ‘আর্কটিক পেনাল কলোনি’তে নাভালনির মৃত্যু হয়। 

    বুধবার সেখানকার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ব্রিটেন। অপরদিকে রাশিয়ার সামরিক খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে ওয়াশিংটনও। খবর বিবিসির।

    প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার অধীনে থাকা রুশ কর্মকর্তারা আর তাদের দেশে সফর করতে পারবেন না। ব্রিটেনে যদি তাদের কোনো সম্পদ থেকে থাকে, তাও আটকে দেওয়া হবে। 

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেন, যারা নাভালনির সঙ্গে ‘নৃশংস আচরণ করেছেন’, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ব্রিটিশ সরকার নাভালনির মৃতদেহ অবিলম্বে তার পরিবারের কাছে ছেড়ে দেওয়ার এবং তার মৃত্যুর আসল কারণ জানতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

    ব্রিটেনের নিষেধাজ্ঞার অধীনে যারা আছেন— কর্নেল ভাদিম কনস্টান্টিনোভিচ কালিনিন (পেনাল কলোনির প্রধান), লেফটেন্যান্ট কর্নেল সের্গেই নিকোলাভিচ কোরঝভ (ডেপুটি হেড), লেফটেন্যান্ট কর্নেল ভ্যাসিলি আলেকজান্দ্রোভিচ ভিড্রিন (ডেপুটি হেড), লেফটেন্যান্ট কর্নেল ভ্লাদিমির ইভানোভিচ পিলিপচিক (ডেপুটি হেড), লেফটেন্যান্ট কর্নেল আলেক্সাভিচ (ডেপুটি হেড) এবং কর্নেল কোল্লাইকোভিচ আলেকজান্ডার ভ্যালেরিভিচ ওব্রেজটসভ (ডেপুটি হেড)। 

    একই দিনে হোয়াইট হাউস জানিয়েছে, নাভালনির মৃত্যুর প্রতিক্রিয়া হিসাবে রাশিয়ার ওপর ‘আরও একদফা নিষেধাজ্ঞা’ চাপাতে চলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছরপূর্তি উপলক্ষ্যে এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটির বিভিন্ন উপাদান এবং রাশিয়ার রাজস্বের উৎসগুলোকে ব্যাহত করতে আরোপ করা হয়েছে। এ ছাড়া কর সংগ্রহের মাধ্যমে রুশ অর্থনীতি সচল রাখার ব্যবস্থার ওপরেও আঘাত হানতে চলেছে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার প্যাকেজটি।

    ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন যে, গত সপ্তাহে নাভালনি কীভাবে মারা গেছেন তা নিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত না হলেও এর জন্য পুতিন দায়ী। কিরবি সাংবাদিকদের বলেন, বৈজ্ঞানিক উত্তর যাই হোক না কেন, পুতিন এর জন্য দায়ী। 

    রাশিয়ান কর্তৃপক্ষ বলেছে যে, নাভালনির মৃত্যুর কারণ এখনো অজানা এবং প্রাথমিক তদন্ত অব্যাহত থাকায় পরবর্তী দুই সপ্তাহের জন্য তার দেহ ছাড়তে অস্বীকার করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ আসন্ন নিষেধাজ্ঞার বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেনি।

    সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন রাশিয়ার আগ্রাসনের দুই বছর পূর্তিকে সামনে রেখে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য এই সপ্তাহে ইউরোপে আসেন।

    প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি ট্রেজারি কর্তৃপক্ষকে রাশিয়ার যুদ্ধ উৎপাদন প্রচেষ্টায় অর্থায়নকারীদের ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

    সর্বশেষ সংবাদ
    1. রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার
    2. ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?
    3. আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    4. খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    5. কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট
    6. নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
    7. সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
    সর্বশেষ সংবাদ
    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    রাতে বাবাকে ভয়েস মেসেজ, সকালে মেয়ের মরদেহ উদ্ধার

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

    নন্দীগ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

     সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬