Journalbd24.com

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১৩:১৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মে, ২০২৪ ১৩:১৭

    মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিল ভারত

    মালদ্বীপের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই দেশটি থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিয়েছে ভারত। গত বৃহস্পতিবার অবশিষ্ট সব সেনা প্রত্যাহার করা হয়। গকাল শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

    এদিকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার আগেই নয়াদিল্লি সফরে গেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও স্ক্রল ইন এ খবর দিয়েছে।

    মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবশিষ্ট ২৭ ভারতীয় সেনাকে সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি স্বীকার করে জানান, সেনা প্রত্যাহার উপলক্ষে আলাদা করে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। 

    মালদ্বীপের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে বিজয়ী হন চীনপন্থি হিসেবে পরিচিত রাজনীতিক মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই দেশটিতে অবস্থানরত ভারতীয় সেনাদের দেশছাড়া করার ঘোষণা দেন তিনি। এ নিয়ে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। 

    ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবারের আগে গত মঙ্গলবারের মধ্যে আরও ৫১ ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়েছে। 

    মুইজ্জুর আগের ভারতপন্থি সরকারের সময় মালদ্বীপকে তিনটি বিমান উপহার দিয়েছিল ভারত। এসব বিমানের মাধ্যমে দেশটির বিশাল সামুদ্রিক এলাকা টহল দেওয়া হতো। বিমানগুলোর দেখাশোনার জন্য কিছু ভারতীয় সেনা দেশটিতে অবস্থান করছিল। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল বলেছেন, বিমানগুলোর দেখভালের জন্য সেনাদের জায়গায় বেসামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। 

    ভারতীয় সেনাদের মালদ্বীপ ত্যাগের ডামাডোলের মধ্যেই গত বুধবার নয়াদিল্লি সফরে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে দেশটি সফরে যান তিনি। তার এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে মুসা জমির বলেন, ভারতে আমার প্রথম দ্বিপক্ষীয় অফিশিয়াল সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছি। ‘ফলপ্রসূ আলোচনা, সম্পর্ক জোরদার করা এবং ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করছি।’ 

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অফিশিয়াল এক্স পেজে মুসা জমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা লিখেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমিরকে তার অফিশিয়াল ভারত সফরে উষ্ণতার সঙ্গে স্বাগত জানাই। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা এবং আমাদের বহুমুখী সম্পর্ককে গতিশীল করার উপায় খুঁজতে হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬