Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৩:৫৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ৩২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৩:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুন, ২০২৪ ১৩:৫৬

    গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত ৩২

    যুদ্ধবিধ্বস্ত গাজায় জাতিসংঘের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ৩২ জন ব্যস্তচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকায় অবস্থিত স্কুলটিতে বাস্ত্যুচুত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। 

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকা শাসনকারী হামাস বৃহস্পতিবার (৬ জুন) ভোরের এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে। নিহত ও আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে দাবি করেছে হামাস।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বোমা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তাদের যুদ্ধবিমান নুসেইরাত এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র একটি স্কুলের ভিতরে অবস্থিত হামাসের একটি কম্পাউন্ডে আঘাত করেছে। আইডিএফ দাবি করেছে, এই হামলা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘আক্রমণ করার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের নির্মূল করেছে’।

    তবে ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। গাজার হামাস পরিচালিত সরকারের মুখপাত্র ইসমাইল আল-থাওয়াবেত বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ইসরায়েলি দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের ওপর চালানো নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা বানানো গল্প বলছে।’ 

    এদিকে গাজার মধ্যাঞ্চলে তীব্র বোমা হামলার কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। দাতব্য সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরেস জানিয়েছে, হামলায় অনেকে হতাহত হয়েছে। মঙ্গলবার থেকে অন্তত ৭০ জনের মরদেহ ও ৩০০ জন আহত ব্যক্তিকে দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালে আনা হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।

    গাজার সরকারি মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল আল-থাওয়াবতা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘গাজা উপত্যকায় নারী ও শিশু এবং বাস্তুচ্যুত মানুষসহ বেসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসায়েলের এই ভয়ঙ্কর গণহত্যা জাতিগত নির্মূলের স্পষ্ট প্রমাণ।’

    গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া ওই সময় অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬