Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৪ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৪ ১৯:১৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৪ ১৯:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জুন, ২০২৪ ১৯:১৯

    মাদককাণ্ডে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের ৪৫ বছরের জেল

    মাদক পাচারের অপরাধে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজকে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। খবর রয়টার্সের।

    বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 

    দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। হার্নান্দেজ ক্ষমতায় থাকাকালীন সময়ে মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হার্নান্দেজ সামরিক ও জাতীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করে কোকেন-সহ বিভিন্ন মাদক পাচার করেছিলেন যুক্তরাষ্ট্রে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিঙ্কেন বলেছিলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিবেদন রয়েছে যে হন্ডুরাসের এই নেতা দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত। এর মাধ্যমে অবৈধ অর্থ আয় করেছেন। যা ব্যবহারে করেছেন রাজনৈতিক প্রচারণায়।’

    বুধবার রায় ঘোষণার সময় বিচারক কেভিন ক্যাস্টেল বলেন, ‘এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।’

    বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ এবং ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মাদক পাচারের অর্থ ব্যবহার করেছেন হার্নান্দেজ।

    উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। ক্ষমতা হারানোর পরে সে দেশের সরকারের সহায়তায় মাদক পাচারে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। বর্তমানে তিনি নিউ ইউর্কের ব্রুকলিন কারাগারে বন্দি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬