Journalbd24.com

বুধবার, ২৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ: নাঈম কাসেম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:১৪

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ: নাঈম কাসেম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:১৪

    সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ: নাঈম কাসেম

    লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলেও তার দল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। 

    শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে। 

    প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর উচ্চ পদস্থ কর্মকর্তা শেখ নাঈম কাসেম গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাশিয়ার স্পুৎনিক রেডিওকে সাক্ষাৎকার দিয়েছেন। এসময় তিনি জানান, অচিরেই ব্যাপকভিত্তিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে না, তবে হিজবুল্লাহ সম্ভাব্য খারাপতম পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

    শেখ নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নিজের সামরিক অবস্থান তৈরি করে না বরং যুদ্ধক্ষেত্রের নিখুঁত তথ্যের ভিত্তিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

    হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, সার্বিক পরিস্থিতি দেখে গাজায় একটি যুদ্ধবিরতি অত্যাসন্ন মনে হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নেয়ার জন্য শুধু যে তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তাই নয়, সেইসঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার।

    তিনি বলেন, ৬৭ শতাংশ ইসরায়েলি নাগরিক এখন মনে করে, প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার কোনো যোগ্যতা নেতানিয়াহুর নেই; তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ইসরায়েলি জনগণ উঠেপড়ে লেগেছে।

    শেখ নাঈম কাসেম বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই; তাদের মধ্যে শুধুমাত্র এ সংক্রান্ত কৌশল নিয়ে মতপার্থক্য রয়েছে। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী চান গাজায় সরাসরি ব্যাপকভিত্তিক গণহত্যা চালাতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একই কাজ একটু ধীরেসুস্থে করতে চান।

    হিজবুল্লাহ উপপ্রধানের মতে, ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য ফ্রান্স ও মার্কিন রাষ্ট্রদূতরা তাদের বৈরুত সফরের সময় দক্ষিণ লেবাননের ফ্রন্টকে গাজা ফ্রন্ট থেকে আলাদা করার চেষ্টা করেছেন।

    তিনি বলেন, লেবাননের ভিতরে হিজবুল্লাহকে দুর্বল করার জন্য যারা যুদ্ধের কল্পনা করছে, তাদের কল্পনা বাস্তবের সঙ্গে মিলবে না। কারণে ইসরায়েলি শত্রুর মুখোমুখি হওয়ার জন্য এখানে শক্তিশালী ফ্রন্ট রয়েছে এবং এটি জয়ী হবে।

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে সামরিক অভিযান চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

    গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হামলাগুলো সীমিত আকারে থাকলেও সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ।

    লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি দীর্ঘদিন থেকে বলে আসছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না। তবে হুঁশিয়ারি দিয়ে এটাও বলছে যে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত রয়েছে।

    গাজায় ৮ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬