Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইসরায়েলে হামলা না করতে পশ্চিমাদের অনুরোধ প্রত্যাখ্যান ইরানের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪ ১৪:৩০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইসরায়েলে হামলা না করতে পশ্চিমাদের অনুরোধ প্রত্যাখ্যান ইরানের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪ ১৪:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৪ ১৪:৩০

    ইসরায়েলে হামলা না করতে পশ্চিমাদের অনুরোধ প্রত্যাখ্যান ইরানের

    ইসরায়েলে হামলা থেকে পিছু হটতে বলার পশ্চিমা আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের দেশে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার ইরানিদের রয়েছে।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলকে রক্ষা করতে পশ্চিমা দেশগুলোর সংযমের আহ্বানের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি বলেছেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের ব্যাপারে কোনো আপত্তি তোলেনি। অথচ এখন নির্লজ্জভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ না নিতে ইরানকে আহবান জানাচ্ছে।

    গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে অতিথিশালায় নিহত হোন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইরান এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে কঠিন বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের অভিযোগ, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

    এদিকে হানিয়া হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েল। ১১ মাস ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ঘিরে এমনিতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে হানিয়া ও ফুয়াদ হত্যায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরো চড়েছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা গত সোমবার ইরানকে ‘মাথা ঠাণ্ডা’ করতে অনুরোধ জানায়।

    ইরান ও তার মিত্ররা চলতি সপ্তাহেই আক্রমণ চালাতে পারে বলে সাবধান করেছে হোয়াইট হাউস। ইসরায়েলও একই মূল্যায়ন করেছে বলে জানায় হোয়াইট হাউস। ইরানের আক্রমণ থেকে মিত্র দেশ ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গত সোমবার এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরান ও তার মিত্রদের ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানো থেকে বিরত থাকার আহবান জানান। এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ফোন করে অনুরোধও করেন স্টারমার ও শোলজ।

    তবে জবাবে পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের ‘আইনগত অধিকার’। 

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। স্বীকৃত অধিকার প্রয়োগের জন্য ইরানের কারো অনুমতির প্রয়োজন নেই। 

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬