Journalbd24.com

বুধবার, ১০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৬ হামাস নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ৬ হামাস নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৯

    ৬ হামাস নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগ

    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার ঘটনায় তাদের ভূমিকাসহ বিভিন্ন অপরাধে ফৌজদারি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) হামাসের ৬ নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করেছে। অভিযুক্তদের মধ্যে তিনজন ইতিমধ্যে মৃত। তারা হলেন- হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ, যাকে জুলাই মাসে তেহরানে হত্যা করা হয়েছিল; মোহাম্মদ দেইফ, যিনি জুলাই মাসে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন; এবং মারওয়ান ইসা, যাকে ইসরায়েল বলেছে যে তারা মার্চ মাসে একটি হামলা চালিয়ে হত্যা করেছে।

    জীবিত আসামিরা হলেন- হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ার, যিনি গাজায় রয়েছেন বলে বিশ্বাস করা হয়; খালেদ মেশাল, যিনি দোহায় থাকেন ও হামাসের প্রবাসী অফিসের প্রধান; এবং আলি বারাকা, লেবাননে অবস্থিত হামাসের একজন সিনিয়র কর্মকর্তা।

    মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এই আসামিরা ইরান সরকার এবং লেবাননের হিজবুল্লাহর সহায়তায় ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে বেসামরিক লোকদের হত্যা করার জন্য হামাসের প্রচেষ্টাকে নেতৃত্ব দিয়েছে।’

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এমন সময় আনা হলো, যখন হোয়াইট হাউস বলছে যে, তারা গাজায় যুদ্ধের অবসান ঘটাতে মিশর এবং কাতারের প্রতিনিধিদের সাথে মিলে একটি নতুন যুদ্ধবিরতি এবং বন্দী  বিনিময় চুক্তির প্রস্তাব তৈরি করছে।

    আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বিশিষ্ট ফেলো রামি খাউরি বলেন, হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনার যুক্তরাষ্ট্রের এই অবস্থান চলমান সংঘাতে তার মধ্যস্থতাকারীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামাস নেতাদের বিচার করতে চাইলেও গাজায় গণহত্যা, শিশুহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করতে আগ্রহী নয়।

    খাউরি আরও বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষ জানেন, যুক্তরাষ্ট্র সৎ মধ্যস্থতাকারী নয়, বরং ইসরায়েলের গণহত্যা কর্মকাণ্ডের সহায়তাকারী। 

    প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। তাদের মধ্যে ৪০ জনের বেশি মার্কিন নাগরিক ছিলেন। এ ছাড়া ওই দিন দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। পরে ওই দিনই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    2. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    3. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    4. আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
    5. নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬
    6. নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
    7. কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নন্দীগ্রামে পরোয়ানাভুক্ত ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৬

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন
গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬