Journalbd24.com

রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত স্থগিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত স্থগিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭

    ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা নির্বাচন পর্যন্ত স্থগিত

    ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান গতকাল শুক্রবার সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল ১৮ সেপ্টেম্বর, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে।

    নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। বিচারক মার্চান বলেন, এই মামলা জাতির ইতিহাসে একটি অনন্য স্থানে রয়েছে, যা এর জটিলতা বাড়িয়েছে।

    এই বিচারক আরও বলেন, সাজা প্রদানের তারিখ স্থগিত করা হয়েছে যাতে কোনো রকম ধারণা না জন্মায় যে বিচারিক প্রক্রিয়াটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর ওপর প্রভাব ফেলতে পারে বা তা প্রভাবিত করতে চায়। আদালত একটি ন্যায্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।

    তবে বিচারক রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়ানোর কথা বললেও ট্রাম্পের সমালোচকরা বলছেন, এই ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে তার অবস্থানের ভিত্তিতে বিশেষ সুবিধা প্রদান করছে।

    এদিকে আদালতের এ সিদ্ধান্তের সমালোচনা করছেন ট্রাম্পের বিরোধীপক্ষ। তারা বলছেন, আদালতের এ ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা দিচ্ছে।

    তবে ট্রাম্প উল্টো অভিযোগ করে বলেছেন, এই মামলার কারণে তার নির্বাচনী প্রচারণায় বিরূপ প্রভাব পড়ছে। গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘এই মামলা বাতিল করা উচিত। কারণ আমরা এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি।’

    ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। তার হাতে এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখেন তিনি। এ-সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়, যার সব কটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট কিংবা সাবেক প্রেসিডেন্টকে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

    এ মামলায় গত ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণার কথা ছিল। কিন্তু ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়। গতকাল দ্বিতীয়বারের মতো সাজা ঘোষণার দিন পেছানো হলো।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    2. হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি
    3. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    4. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    5. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    6. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    7. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    হলফনামা বিশ্লেষণ: ৩১ শতক নয় হলফনামায় রয়েছে প্রতিমন্ত্রী শাহে আলমের ১৮২৪ শতক জমি

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬