Journalbd24.com

বুধবার, ২৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গাজায় স্কুলে হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    গাজায় স্কুলে হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৮

    গাজায় স্কুলে হামলায় জাতিসংঘের ৬ কর্মীসহ নিহত ১৮

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে জাতিসংঘের ৬ কর্মীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

    গাজার মিডিয়া অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘ-পরিচালিত আল-জাউনি স্কুলে গতকাল বুধবার বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কর্তৃপক্ষের মতে, স্কুলটি ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছিল। 

    গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নুসিরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলকে লক্ষ্য করে হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

    ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, নিহতদের মধ্যে ছয়জন ইউএনআরডব্লিউএ কর্মী। জাতিসংঘের সংস্থাটি বলছে, গাজায় গত ১১ মাস ধরে চলা যুদ্ধে এটি একদিনে তাদের কর্মীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

    গাজার মিডিয়া অফিস বলেছে, ১১ মাসের ধরে চলা যুদ্ধে নুসিরাত শরণার্থী শিবিরে এটি ইসরায়েলি সেনাবাহিনীর ৪৭তম গণহত্যামূলক হামলা। নুসিরাত শরণার্থী শিবিরে আড়াই লাখেরও বেশি মানুষ বাস করে। যুদ্ধ শুরুর পর থেকে এলাকাটির ১৮টিরও বেশি স্কুল ও আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলা হয়েছে।

    আনাদোলুর খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজার বিরুদ্ধে তার আক্রমণের মধ্যে স্কুল, হাসপাতাল এবং উপাসনালয়সহ বেসামরিক অবকাঠামাগুলোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে। আন্তর্জাতিক আইন অনুসারে, এ ধরনের অবকাঠামোয় হামলা যুদ্ধাপরাধ হতে পারে।

    গত মাসে, গাজা শহরের আল-তাবাঈন স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল। 

    অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

    ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬