Journalbd24.com

বুধবার, ২৭ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১১

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৪৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১১

    নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৪৭

    পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে পৌঁছেছে। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। 

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, বুধবার ভোরে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। সেই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে।

    জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র নুরা আব্দুল্লাহি জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগ মানুষকে গণকবরে দাফন করা হয়েছে।

    মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর আগে পুলিশ কমপক্ষে ৯৪ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

    নাইজেরিয়া আফ্রিকার অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ। সেখানে জ্বালানি ও তেল পরিকাঠামোতে প্রায়ই মারাত্মক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের হয়। আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশে এমন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায়ই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে ঝুঁকি নেয়, যা প্রাণঘাতী বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

    গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য রাজ্য নাইজারে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছিল। এপ্রিলে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ১০০টিরও বেশি যানবাহন পুড়ে গিয়েছিল। গত বছরের জুলাই মাসে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি উল্টে যাওয়া জ্বালানি ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করার সময় বিস্ফোরণে  কমপক্ষে আটজন মারা গিয়েছিল।

    নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণগুলো নাইজেরিয়ায় সড়ক-সম্পর্কিত মৃত্যুর একটি ছোট অংশ। প্রায় ২২ কোটি মানুষের দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং ৩১ হাজার জন আহত হয়েছিল।

    রাস্তার খারাপ অবস্থা, মেয়াদোত্তীর্ণ যানবাহন এবং ঢিলেঢালাভাবে প্রয়োগ করা নিরাপত্তাবিধি, যেমন বেপরোয়া ড্রাইভিং- সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে একটি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    2. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    3. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    4. শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা
    5. সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম
    6. পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
    7. ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    শিশু নিরাপত্তায় আর কত অপেক্ষা

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার
 অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে                                       
                               --ইউএনও মলিহা খানম

    সরকার প্রদত্ত্ব ভিজিএফের চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করা যাবে না কাহালুর বীরকেদার ইউনিয়নে --ইউএনও মলিহা খানম

     পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬